ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে কুলির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মিজান মিয়া ওরফে কিয়াব আলী (৬৩) নামে এক কুলির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের পুনিয়াউট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া ওরফে কিয়াব আলী পুনিয়াউট উত্তর পাড়ার বাসিন্দা ও মৃত আলাল উদ্দিনের ছেলে। রেলওয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে মিজান মিয়া রেলক্রসিং পার হওয়ার সময় অসাবধানতাবশত ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে কুলি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় কুলি হিসেবে কাজ করতেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আবুল হাসনাত মো. রাফি/এমএন/এমএস

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে কুলির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মিজান মিয়া ওরফে কিয়াব আলী (৬৩) নামে এক কুলির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের পুনিয়াউট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান মিয়া ওরফে কিয়াব আলী পুনিয়াউট উত্তর পাড়ার বাসিন্দা ও মৃত আলাল উদ্দিনের ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে মিজান মিয়া রেলক্রসিং পার হওয়ার সময় অসাবধানতাবশত ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে কুলি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় কুলি হিসেবে কাজ করতেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আবুল হাসনাত মো. রাফি/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow