৭ দিনের মধ্যে মাদক বিক্রেতার তালিকা তৈরির নির্দেশ এমপির

নাটোরের গুরুদাসপুরে মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে ব্যতিক্রম উদ্যেগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের ওয়ার্ডভিত্তিক মাদকসেবী ও বিক্রেতাদের তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন। সাত দিনের মধ্যে ওই তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিতেও বলা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনয়াতনে মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তব্যকালে ৬ ইউপি চেয়ারম্যানের প্রতি এই নির্দেশনা দেন। তালিকা প্রস্ততের পর অবিভাবকদের সহ মাদকসেবী ও বিক্রেতাদের ইউনিয়ন পরিষদে হাজির করার কথাও বলেন আব্দুল আজিজ এমপি। ইউএনও ফাহমিদা আফরোজের সভাপতিত্বের আইনশৃঙ্খলা সভায় বক্তব রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, আব্দুল বারী, মনিরুল ইসলাম দোলন, মিজানুর রহমান সুজা, মো. আয়ুব আলী ও মাহবুবুর রহমান। রেজাউল করিম রেজা/এনএইচআর/এমএস

৭ দিনের মধ্যে মাদক বিক্রেতার তালিকা তৈরির নির্দেশ এমপির

নাটোরের গুরুদাসপুরে মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে ব্যতিক্রম উদ্যেগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের ওয়ার্ডভিত্তিক মাদকসেবী ও বিক্রেতাদের তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন। সাত দিনের মধ্যে ওই তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিতেও বলা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনয়াতনে মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তব্যকালে ৬ ইউপি চেয়ারম্যানের প্রতি এই নির্দেশনা দেন।

তালিকা প্রস্ততের পর অবিভাবকদের সহ মাদকসেবী ও বিক্রেতাদের ইউনিয়ন পরিষদে হাজির করার কথাও বলেন আব্দুল আজিজ এমপি।

ইউএনও ফাহমিদা আফরোজের সভাপতিত্বের আইনশৃঙ্খলা সভায় বক্তব রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, আব্দুল বারী, মনিরুল ইসলাম দোলন, মিজানুর রহমান সুজা, মো. আয়ুব আলী ও মাহবুবুর রহমান।

রেজাউল করিম রেজা/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow