৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রাত ৩টায় জাপান সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। শুক্রবার (১ মে) জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জামায়াত আমিরের সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। সফর শেষে আগামী ৯ মে ঢাকায় ফিরবেন জামায়াত আমির। আরএএস/এমআইএইচএস

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রাত ৩টায় জাপান সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

শুক্রবার (১ মে) জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জামায়াত আমিরের সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

সফর শেষে আগামী ৯ মে ঢাকায় ফিরবেন জামায়াত আমির।

আরএএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow