৭ বছরেও সংস্কার হয়নি শহীদ জিয়া শিশু পার্ক, আনন্দবঞ্চিত শিশুরা
আধুনিকায়নের নামে সাত বছর আগে রাজধানীর শাহবাগের শহীদ জিয়া শিশু পার্ক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তখন বলা হয়েছিল, এক বছরের মধ্যে এই পার্কের আধুনিকায়নের কাজ শেষ হবে। কিন্তু সাত বছর পার হলেও এ কাজ শেষ হওয়ার কোনো খবর নেই।
কবে নাগাদ এ সংস্কার কাজ শেষ হবে বা কবে নাগাদ আবার পার্কটি চালু হবে তা নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ।
নাগরিকদের অভিযোগ, ঈদ বা সাপ্তাহিক ছুটিতে নগরে শিশু-কিশোরদের বিনোদনে পছন্দের শীর্ষে ছিল শাহবাগের শিশু পার্ক। এখানে ছিল অল্প টাকায় সব শ্রেণির মানুষের বিভিন্ন রাইডে চড়ার সুযোগ। শিশু-কিশোরের কোলাহলে মেতে উঠতো পুরো শাহবাগ এলাকা। আধুনিকায়নের নামে সাত বছর ধরে পার্কটি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে আনন্দ-বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা।
শহীদ জিয়া শিশু পার্কে তোলা এই ছবিটি এখন কেবল স্মৃতি, ফাইল ছবি: জাগো নিউজ
এদিকে পার্কটি খোলা আছে বা পার্কের সংস্কার কাজ শেষ হয়েছে মনে করে ঈদ বা সরকারি ছুটির দিনগুলোতে শিশুদের নিয়ে পার্কের সামনে এখনো ভিড় করেন অনেক অভিভাবক। কিন্তু পার্কের বেহাল অবস্থা দেখে আক্ষেপ নিয়েই ফিরে যান তারা। প্রত্যাশা থাকলেও এবার ঈদুল ফিতরেও চালু হলো না পার্কটি। শহ
বারবার নাম বদল
ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, ১৯৭৯ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীন এ শিশুপার্ক স্থাপন করা হয়। ১৫ একর জমির ওপর এ পার্কের অবস্থান। ১৯৮৩ সালে তৎকালীন ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশনের কাছে এ পার্ক হস্তান্তর করা হয়। তখন এটি ‘ঢাকা শিশু পার্ক’ নামে পরিচিত ছিল।
প্রয়াত সাদেক হোসেন খোকা যখন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র হন, তখন তিনি এ পার্কের নামকরণ করেন ‘শহীদ জিয়া শিশু পার্ক’। তবে শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটির মেয়র হওয়ার পর ২০২১ সালের ডিসেম্বর মাসে পার্কটির নতুন নামকরণ হয় ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক’। পরে গত ২০ ফেব্রুয়ারি ডিএসসিসির বোর্ড সভায় পার্কটির নাম ফের ‘শহীদ জিয়া শিশুপার্ক’ করা হয়।
এমএমএ/এমএমএআর