৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির দম্পতির

তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করার অভিযোগ অস্বীকার করে আদালতে নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার কামনা করেন। এর আগে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় সাবেক জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে অভিযোগ ওঠে, তামিমা তার পূর্বের স্বামীকে তালাক না দিয়েই এই বিয়ে করেছেন। এ ঘটনায় একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার আগের স্বামী রাকিব, তামিমা সুলতানা ও নাসির হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। একই বছরের ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে আদালত। এই মামলায় দোষ প্রমাণিত হলে ৫ থেকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা। 

৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির দম্পতির

তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করার অভিযোগ অস্বীকার করে আদালতে নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।

সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার কামনা করেন।

এর আগে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় সাবেক জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে অভিযোগ ওঠে, তামিমা তার পূর্বের স্বামীকে তালাক না দিয়েই এই বিয়ে করেছেন।

এ ঘটনায় একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার আগের স্বামী রাকিব, তামিমা সুলতানা ও নাসির হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

একই বছরের ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে আদালত।

এই মামলায় দোষ প্রমাণিত হলে ৫ থেকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow