৮ বিভাগে ৮০ কিমি বেগে কালবৈশাখীর আভাস
দেশের আট বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সময় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। শনিবার (২ মে) সংস্থাটির কালবৈশাখীর সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় অনুযায়ী, আজ দুপুর ১ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতসহ দমকা বা ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। আরএএস/এমএএইচ/
দেশের আট বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সময় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২ মে) সংস্থাটির কালবৈশাখীর সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় অনুযায়ী, আজ দুপুর ১ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতসহ দমকা বা ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরএএস/এমএএইচ/
What's Your Reaction?