৯৯৯ নম্বরে মায়ের ফোন, মেয়েকে ধর্ষণের চেষ্টায় সৎবাবা গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. জলিল (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ভুক্তভোগী শিশুর মায়ের ফোনকলের পর দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. জলিল ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়ুচৌ গ্রামের প্রয়াত আলী আকবরের ছেলে। আরও পড়ুন মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড ৯৯৯ এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার জানান, আজ সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ৫ নম্বর ওয়ার্ড থেকে একজন মা ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, তার ৯ বছরের শিশুকন্যাকে তার দ্বিতীয় স্বামী (শিশুর সৎবাবা) ধর্ষণের চেষ্টা করেছেন। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণপাড়া থানাকে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন কনস্টেবল নাদিম। পরে কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পুরো বিষয়টি সমন্বয় করেন এএসআই মাসুম বিল্লাহ। আরও পড়ুন কান্না থামায়নি শিশু, রাগে মুখ চেপে মেরেই ফেললেন সৎ বাবা খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প

৯৯৯ নম্বরে মায়ের ফোন, মেয়েকে ধর্ষণের চেষ্টায় সৎবাবা গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. জলিল (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ভুক্তভোগী শিশুর মায়ের ফোনকলের পর দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. জলিল ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়ুচৌ গ্রামের প্রয়াত আলী আকবরের ছেলে।

৯৯৯ এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার জানান, আজ সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ৫ নম্বর ওয়ার্ড থেকে একজন মা ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, তার ৯ বছরের শিশুকন্যাকে তার দ্বিতীয় স্বামী (শিশুর সৎবাবা) ধর্ষণের চেষ্টা করেছেন। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণপাড়া থানাকে জানানো হয়।

৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন কনস্টেবল নাদিম। পরে কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পুরো বিষয়টি সমন্বয় করেন এএসআই মাসুম বিল্লাহ।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত মো. জলিলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

টিটি/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow