৯ দিন পর খুলছে মেঘের রাজ্য সাজেক

টানা বর্ষণ, পাহাড়ধস ও পাহাড়ি ঢলের কারণে নয় দিন বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে জেলার সব পর্যটনকেন্দ্র পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৫ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে সাজেকসহ রাঙ্গামাটির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। তবে চলতি বর্ষা মৌসুমে ভ্রমণের সময় পর্যটকদের সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, বন্যা পরবর্তী বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামীকাল বৃহস্পতিবার থেকে জেলার সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। গত নয় দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে জেলার সব পর্যটন কেন্দ্র। রাঙ্গামাটি জেলা প্রশাসনের তথ্যমতে, টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও ভারী বৃষ্টিপাতের কারণে এবং আবহাওয়া পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দ

৯ দিন পর খুলছে মেঘের রাজ্য সাজেক

টানা বর্ষণ, পাহাড়ধস ও পাহাড়ি ঢলের কারণে নয় দিন বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে জেলার সব পর্যটনকেন্দ্র পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১৫ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে সাজেকসহ রাঙ্গামাটির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। তবে চলতি বর্ষা মৌসুমে ভ্রমণের সময় পর্যটকদের সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, বন্যা পরবর্তী বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামীকাল বৃহস্পতিবার থেকে জেলার সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। গত নয় দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে জেলার সব পর্যটন কেন্দ্র।

৯ দিন পর খুলছে মেঘের রাজ্য সাজেক

রাঙ্গামাটি জেলা প্রশাসনের তথ্যমতে, টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও ভারী বৃষ্টিপাতের কারণে এবং আবহাওয়া পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। সর্বশেষ ১৬ জুলাই থেকে সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার তথ্য জানায় প্রশাসন।

সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, এখানকার ব্যবসা-বাণিজ্য পর্যটন নির্ভরশীল। সাম্প্রতিক ভারী বর্ষণ, পাহাড়ধস ও পাহাড়ি ঢলের কারণে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় পর্যটনকেন্দ্রটিও বন্ধ করে দেন প্রশাসন। এতে আমাদের ব্যবসায়ীরা সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় আবারো কর্মব্যস্ত হবেন এখানকার পাঁচ শতাধিক ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্ট কর্মরতরা। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আবু দারদা খান আরমান/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow