UWS-এর উদ্যোগে সিডনিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে স্টুডেন্ট কমিউনিটি United We Are Stronger (UWS)। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরা এবং প্রবাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। শনিবার (৮ মার্চ) সিডনিতে অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন বাংলাদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রবাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, একে অপরের সঙ্গে পরিচিতি এবং রমজানের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন করা হয়েছে। UWS একটি বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটি, যার সঙ্গে বর্তমানে প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী যুক্ত রয়েছেন। সংগঠনটি মূলত অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একত্রিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইফতার মাহফিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একত্রে ইফতার করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ

UWS-এর উদ্যোগে সিডনিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে স্টুডেন্ট কমিউনিটি United We Are Stronger (UWS)। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরা এবং প্রবাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

শনিবার (৮ মার্চ) সিডনিতে অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন বাংলাদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রবাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, একে অপরের সঙ্গে পরিচিতি এবং রমজানের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন করা হয়েছে।

UWS একটি বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটি, যার সঙ্গে বর্তমানে প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী যুক্ত রয়েছেন। সংগঠনটি মূলত অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একত্রিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একত্রে ইফতার করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা প্রবাসে থেকেও রমজানের পবিত্রতা ও বাংলাদেশি সংস্কৃতির আবহ ধরে রাখার গুরুত্বের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী জানান, প্রবাস জীবনে এ ধরনের আয়োজন তাদের মাঝে একধরনের পারিবারিক অনুভূতি তৈরি করে। একই সঙ্গে নতুন শিক্ষার্থীদের জন্য এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম, যেখানে তারা অন্যদের সঙ্গে পরিচিত হতে এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে পারেন।

আয়োজকরা বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। তাই তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে এবং তাদের মধ্যে ঐক্য ও বন্ধন সুদৃঢ় করতে UWS এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow