অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ইঞ্জিনটি বিকল হয়ে যায়। রোববার (২৪ মে) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এসময় স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে জানান, ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর পর ইঞ্জিনে আগুন লাগে এবং ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। পরে চালক, গার্ড ও রেলওয়ের কর্মীরা দ্রুত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ইঞ্জিনটি বিকল হয়ে যায়। বিকল ইঞ্জিনটি পরিবর্তনের জন্য বিকল্প ইঞ্জিন আনার প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি বলেন, নতুন ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। এ ঘটনায় স্টেশনের একটি লাইন সাময়িকভাবে বন্ধ থাকলেও অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। হোসাইন সুলভ/এসআর/এমএস
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ইঞ্জিনটি বিকল হয়ে যায়।
রোববার (২৪ মে) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এসময় স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে জানান, ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর পর ইঞ্জিনে আগুন লাগে এবং ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। পরে চালক, গার্ড ও রেলওয়ের কর্মীরা দ্রুত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ইঞ্জিনটি বিকল হয়ে যায়।
বিকল ইঞ্জিনটি পরিবর্তনের জন্য বিকল্প ইঞ্জিন আনার প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি বলেন, নতুন ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। এ ঘটনায় স্টেশনের একটি লাইন সাময়িকভাবে বন্ধ থাকলেও অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
হোসাইন সুলভ/এসআর/এমএস
What's Your Reaction?