অগ্রিম জাকাত আদায়ের বিধান

প্রশ্ন: আমি আমার আগামী এক বছর বা দুই বছরের জাকাত অগ্রিম আদায় করতে পারবো? পরবর্তীতে সম্পদ বৃদ্ধি পেলে বা কমলে সেটা কীভাবে হিসাব করবো? উত্তর: কেউ এক বছর ধরে নেসাব পরিমাণ সম্পদের মালিক থাকলে তার ওপর জাকাত আদায় করা ওয়াজিব হয়। অর্থাৎ একজন ব্যক্তি যে দিন নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, ওই দিন থেকে জাকাতের বর্ষগণনা শুরু হয়। জাকাতবর্ষ পূর্ণ হলে অর্থাৎ জাকাতের নেসাবের মালিক হওয়ার পর এক বছর অতিক্রান্ত হলে তার ওপর জাকাত আদায় করা ফরজ হয় এবং ওই বছরের জাকাত আদায় করার পর আবার এক বছর অতিক্রান্ত হলে আবার জাকাত আদায় করা ফরজ হয়। নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর বা একবার জাকাত দেওয়ার পর এক বছর অতিক্রান্ত না হলে বা জাকাত ওয়াজিব হয় না। এরপরও কেউ যদি জাকাতবর্ষ পূর্ণ হওয়ার আগেই জাকাত আদায় করে, তাহলে জাকাত আদায়ের আদায় হয়ে যায়। আলী ইবনে আবু তালেব (রা.) থেকে বর্ণিত রয়েছে, আব্বাস (রা.) নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে সময় হওয়ার আগে জাকাত দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করেন। তখন নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে অগ্রিম জাকাত আদায়ের অনুমতি দেন। (সুনানে আবু দাউদ) এ হাদিস থেকে বোঝা যায় অগ্রিম জাকা

অগ্রিম জাকাত আদায়ের বিধান

প্রশ্ন: আমি আমার আগামী এক বছর বা দুই বছরের জাকাত অগ্রিম আদায় করতে পারবো? পরবর্তীতে সম্পদ বৃদ্ধি পেলে বা কমলে সেটা কীভাবে হিসাব করবো?

উত্তর: কেউ এক বছর ধরে নেসাব পরিমাণ সম্পদের মালিক থাকলে তার ওপর জাকাত আদায় করা ওয়াজিব হয়। অর্থাৎ একজন ব্যক্তি যে দিন নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, ওই দিন থেকে জাকাতের বর্ষগণনা শুরু হয়। জাকাতবর্ষ পূর্ণ হলে অর্থাৎ জাকাতের নেসাবের মালিক হওয়ার পর এক বছর অতিক্রান্ত হলে তার ওপর জাকাত আদায় করা ফরজ হয় এবং ওই বছরের জাকাত আদায় করার পর আবার এক বছর অতিক্রান্ত হলে আবার জাকাত আদায় করা ফরজ হয়।

নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর বা একবার জাকাত দেওয়ার পর এক বছর অতিক্রান্ত না হলে বা জাকাত ওয়াজিব হয় না। এরপরও কেউ যদি জাকাতবর্ষ পূর্ণ হওয়ার আগেই জাকাত আদায় করে, তাহলে জাকাত আদায়ের আদায় হয়ে যায়।

আলী ইবনে আবু তালেব (রা.) থেকে বর্ণিত রয়েছে, আব্বাস (রা.) নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে সময় হওয়ার আগে জাকাত দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করেন। তখন নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে অগ্রিম জাকাত আদায়ের অনুমতি দেন। (সুনানে আবু দাউদ)

এ হাদিস থেকে বোঝা যায় অগ্রিম জাকাত দিলে জাকাত আদায় হয়ে যায়।

অগ্রিম জাকাত আদায়ের পদ্ধতি হলো, জাকাতবর্ষ শেষে আপনার হাতে কী পরিমাণ জাকাতযোগ্য সম্পদ থাকতে পারে এবং কত টাকা জাকাত আসতে পারে তা অনুমান করে কিছু টাকা আপনি জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিদের জাকাত আদায়ের নিয়তে দান করবেন।

বছর শেষে আপনি হিসাব করে দেখবেন আপনার ওপর কত টাকা জাকাত আবশ্যক হয়। অগ্রিম যে অর্থ আপনি জাকাত হিসেবে দিয়ে দেবেন তা বাদ দিয়ে ওই সময় শুধু অবশিষ্ট টাকা দিয়ে দিলেই হবে। আর যদি দেখা যায়, অতিরিক্ত আদায় করা হয়েছে, তাহলে তা পরবর্তী বছরের জাকাতের সঙ্গে যুক্ত করে নেওয়া যাবে।

যেমন আপনি যদি এখন দশ হাজার টাকা জাকাত হিসেবে দান করে থাকেন এবং বছর শেষে আপনার সম্পদের জাকাত হিসেব করে দেখা যায় আপনার ওপর জাকাত আবশ্যক পনের হাজার টাকা, তাহলে তখন আরও পাঁচ হাজার টাকা জাকাত হিসেবে দিয়ে দিলেই হবে। আর যদি জাকাত আবশ্যক হয় সাত হাজার টাকা, তাহলে বাকি তিন হাজার টাকা আপনি পরবর্তী বছরের জাকাতের সঙ্গে যুক্ত করতে পারবেন। অর্থাৎ পরবর্তী বছর যদি সাত হাজার টাকা জাকাত আবশ্যক হয়, তাহলে তিন হাজার টাকা আগে আদায় করা হয়েছে ধরে বাকি চার হাজার টাকা দিলে আপনার জাকাত আদায় হয়ে যাবে।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow