অজি-মাওলা-স্কট আনছেন ‘পাঠাও’

তরুণ প্রজন্মের তিন র‌্যাপার অজি, মোবি মাওলা ও ম্যাস স্কট আনছেন নতুন হিপহপ গান ‘পাঠাও’। আজ (৯ মে) শনিবার ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হবে গানটির ভিডিও। গানটি লিখেছেন অজি, যৌথভাবে সুর, সংগীতায়োজন ও ভিডিও প্রযোজনা করেছেন তিন শিল্পী। নতুন প্রজন্মের হিপহপ শিল্পী অজি র‌্যাপ গান দিয়ে তার সংগীতযাত্রা শুরু করেন। তার বাবা প্রয়াত সংগীত তারকা শাফিন আহমেদ, নানু ফিরোজা বেগম। তিন প্রজন্ম ধ্রুপদী থেকে ব্যান্ড ও সেখান থেকে হিপহপ জগতে প্রবেশ করেছেন অজি। অন্যদিকে মোবি মাওলা দীর্ঘদিন কানাডার টরন্টোতে বসবাস করছেন, কাজ করছেন সেখানকার হিপহপ অঙ্গনে। ‘পাঠাও’ গানের আরেক শিল্পী ম্যাস স্কট পুরান ঢাকা থেকে হিপহপ জগতে প্রবেশ করেছেন। নতুন এই গান প্রসঙ্গে জাগো নিউজকে অজি বলেন, ‘মাত্র এক দিনে আমি গানটি লিখেছি। মাওলা অনেক দিন পর দেশে এসেছেন। আমরা তিনজন মিলে একটা কোলাবরেশন করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে করা কাজটি ইয়াং জেনারেশনের ভালো লাগবে।’ তিনি জানান, সাম্প্রতিক সব প্রবণতা ও জনপ্রিয় ইস্যুগুলো হিপহপ গানের মাধ্যমে তুলে ধরতে চান তারা। তারই অংশ হিসেবে ‘পাঠাও’ গানটি তৈরি করা। তিনি বলেন, ‘মোবি মাওলার সঙ্গে আমার অনলাইনে পরিচ

অজি-মাওলা-স্কট আনছেন ‘পাঠাও’

তরুণ প্রজন্মের তিন র‌্যাপার অজি, মোবি মাওলা ও ম্যাস স্কট আনছেন নতুন হিপহপ গান ‘পাঠাও’। আজ (৯ মে) শনিবার ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হবে গানটির ভিডিও। গানটি লিখেছেন অজি, যৌথভাবে সুর, সংগীতায়োজন ও ভিডিও প্রযোজনা করেছেন তিন শিল্পী।

নতুন প্রজন্মের হিপহপ শিল্পী অজি র‌্যাপ গান দিয়ে তার সংগীতযাত্রা শুরু করেন। তার বাবা প্রয়াত সংগীত তারকা শাফিন আহমেদ, নানু ফিরোজা বেগম। তিন প্রজন্ম ধ্রুপদী থেকে ব্যান্ড ও সেখান থেকে হিপহপ জগতে প্রবেশ করেছেন অজি। অন্যদিকে মোবি মাওলা দীর্ঘদিন কানাডার টরন্টোতে বসবাস করছেন, কাজ করছেন সেখানকার হিপহপ অঙ্গনে। ‘পাঠাও’ গানের আরেক শিল্পী ম্যাস স্কট পুরান ঢাকা থেকে হিপহপ জগতে প্রবেশ করেছেন।

অজি-মাওলা-স্কট আনছেন ‘পাঠাও’

নতুন এই গান প্রসঙ্গে জাগো নিউজকে অজি বলেন, ‘মাত্র এক দিনে আমি গানটি লিখেছি। মাওলা অনেক দিন পর দেশে এসেছেন। আমরা তিনজন মিলে একটা কোলাবরেশন করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে করা কাজটি ইয়াং জেনারেশনের ভালো লাগবে।’

তিনি জানান, সাম্প্রতিক সব প্রবণতা ও জনপ্রিয় ইস্যুগুলো হিপহপ গানের মাধ্যমে তুলে ধরতে চান তারা। তারই অংশ হিসেবে ‘পাঠাও’ গানটি তৈরি করা। তিনি বলেন, ‘মোবি মাওলার সঙ্গে আমার অনলাইনে পরিচয়। দুজনার আগ্রহ মিলে যাওয়ায় আমরা একত্রে কাজ করছি। আমি কোলাবোরেশনের ব্যাপারে ভীষণ আগ্রহী। কারণ কোলাবোরেট করেই ভালো কিছু করা সম্ভব হয়। মিউজিক আসলে কারও একা করার বিষয় নয়। আগের দিনে গীতিকার, সুরকার, সংগীত পরিচালক মিলে কোলাবোরেট করতেন বলে ভালো ভালো গান তৈরি হতো।’

অজি-মাওলা-স্কট আনছেন ‘পাঠাও’

‘পাঠাও’ গানের ভিডিওতে দেখা যাবে এআইউবি বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করছেন অজি, পুরান ঢাকার গল্প শোনাচ্ছেন স্কট আর সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলছেন মাওলা। ডাবল বেজ প্রডাকশন থেকে গানটি প্রযোজনা করেছেন অজি দ্য র‌্যাপার নিজেই। প্রকাশের পরই গানটি দেখা যাবে মোবি মাওলার ইউটিউব চ্যানেলে। অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও গানটি পরিবেশন করা হবে।

আরএমডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow