অজ্ঞান পার্টির খপ্পরে চারজন, ব্রিজের নিচ থেকে উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকায় জোড় ব্রিজের নিচ থেকে অচেতন অবস্থায় চার ব্যক্তিকে উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার ভূঁইয়াগাঁতী নূর পাম্প সংলগ্ন জোড় ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে। পুলিশের দেওয়া তথ্যমতে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— জয়পুরহাট সদর উপজেলার আব্দুল হাকিমের ছেলে কাইয়ুম মাহমুদ, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর গ্রামের আজাদ ব্যাপারীর ছেলে আতাউর রহমান এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আইজুদ্দিনের ছেলে শাহজামাল। অপর একজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা ব্রিজের নিচে চারজনকে অসংলগ্ন ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থান

অজ্ঞান পার্টির খপ্পরে চারজন, ব্রিজের নিচ থেকে উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকায় জোড় ব্রিজের নিচ থেকে অচেতন অবস্থায় চার ব্যক্তিকে উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার ভূঁইয়াগাঁতী নূর পাম্প সংলগ্ন জোড় ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।

পুলিশের দেওয়া তথ্যমতে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— জয়পুরহাট সদর উপজেলার আব্দুল হাকিমের ছেলে কাইয়ুম মাহমুদ, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর গ্রামের আজাদ ব্যাপারীর ছেলে আতাউর রহমান এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আইজুদ্দিনের ছেলে শাহজামাল। অপর একজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা ব্রিজের নিচে চারজনকে অসংলগ্ন ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তারা সুস্থ হলে বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আমরা কাজ করছি। 

স্থানীয়দের ধারণা, এটি আন্তঃজেলা অজ্ঞান পার্টি বা ছিনতাইকারী চক্রের কাজ হতে পারে। ভুক্তভোগীদের সর্বস্ব লুটে নিয়ে নির্জন স্থানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow