অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও নির্মাতা অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘একদিন বৃষ্টিতে বিকেলে’। আগামী ৩১ জুলাই রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে বসবে এই আয়োজন। অনুষ্ঠানে অঞ্জন দত্তের জনপ্রিয় গান পরিবেশন করবেন দেশের তিন সংগীতশিল্পী জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। পাশাপাশি তারা নিজেদের মৌলিক গানও গাইবেন, যা অঞ্জন দত্তের সংগীতভাবনা ও প্রভাবকে শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হবে। আয়োজনটি নিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘আমরা অঞ্জন দত্তের গান গাইব, পাশাপাশি নিজেদের কিছু গানও পরিবেশন করব। আমাদের মৌলিক গানগুলোও অঞ্জন দত্তকে ট্রিবিউট হিসেবেই গাওয়া হবে।’ জানা গেছে, ‘আজব কারখানা’র উদ্যোগে আয়োজিত এ কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭টায়। টিকিটের মূল্য রাখা হয়েছে আর্লি বার্ড ৭০০ টাকা এবং অন-স্পট ১ হাজার টাকা। দুই বাংলার শ্রোতাদের কাছে নব্বইয়ের দশক থেকেই অঞ্জন দত্ত এক অনন্য নাম। অভিনেতা হিসেবে আশির দশকে চলচ্চিত্রকার মৃণাল সেনের হাত ধরে বড় পর্দায় যাত্রা শুরু হলেও, পরে গানই তাকে এনে দেয় আকাশছোঁয়া জনপ্রিয়তা। ‘রঞ্জনা’, ‘আমি বৃষ্টি দেখেছি’, ‘খাদের ধারের রেলিংটা’,

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও নির্মাতা অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘একদিন বৃষ্টিতে বিকেলে’। আগামী ৩১ জুলাই রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে বসবে এই আয়োজন।

অনুষ্ঠানে অঞ্জন দত্তের জনপ্রিয় গান পরিবেশন করবেন দেশের তিন সংগীতশিল্পী জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। পাশাপাশি তারা নিজেদের মৌলিক গানও গাইবেন, যা অঞ্জন দত্তের সংগীতভাবনা ও প্রভাবকে শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হবে।

আয়োজনটি নিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘আমরা অঞ্জন দত্তের গান গাইব, পাশাপাশি নিজেদের কিছু গানও পরিবেশন করব। আমাদের মৌলিক গানগুলোও অঞ্জন দত্তকে ট্রিবিউট হিসেবেই গাওয়া হবে।’

জানা গেছে, ‘আজব কারখানা’র উদ্যোগে আয়োজিত এ কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭টায়। টিকিটের মূল্য রাখা হয়েছে আর্লি বার্ড ৭০০ টাকা এবং অন-স্পট ১ হাজার টাকা।

দুই বাংলার শ্রোতাদের কাছে নব্বইয়ের দশক থেকেই অঞ্জন দত্ত এক অনন্য নাম। অভিনেতা হিসেবে আশির দশকে চলচ্চিত্রকার মৃণাল সেনের হাত ধরে বড় পর্দায় যাত্রা শুরু হলেও, পরে গানই তাকে এনে দেয় আকাশছোঁয়া জনপ্রিয়তা। ‘রঞ্জনা’, ‘আমি বৃষ্টি দেখেছি’, ‘খাদের ধারের রেলিংটা’, ‘মালা’, ‘ম্যারিঅ্যান’, ‘তবুও এমন সকাল আসবে’, ‘তবু যদি তুমি আসতে চাও’সহ অসংখ্য কালজয়ী গান আজও সমানভাবে সমাদৃত।

শুধু সংগীত নয়, ১৯৯৮ সাল থেকে চলচ্চিত্র নির্মাণেও নিয়মিত অঞ্জন দত্ত। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি। অভিনয়, গান ও নির্মাণ—তিন ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় এই শিল্পীকে ঘিরেই ঢাকার এই বিশেষ ট্রিবিউট কনসার্ট আয়োজন করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow