অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জান্নাতি নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৬ মে) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করে। জান্নাতিকে নিয়ে আসা প্রতিবেশী আব্দুস সালাম জানান, কামরাঙ্গীরচরের সিলেটি বাজারের ৭ নম্বর গলি এলাকায় রাস্তায় খেলা করার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, নিহতের বাবা মোস্তফা দিনমজুর। গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা মমিনপুর এলাকায়। বর্তমানে কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭ নম্বর গলি এলাকায় পরিবার নিয়ে থাকত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। কাজী আল আমিন/এমআইএইচএস

অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জান্নাতি নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৬ মে) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করে।

জান্নাতিকে নিয়ে আসা প্রতিবেশী আব্দুস সালাম জানান, কামরাঙ্গীরচরের সিলেটি বাজারের ৭ নম্বর গলি এলাকায় রাস্তায় খেলা করার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, নিহতের বাবা মোস্তফা দিনমজুর। গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা মমিনপুর এলাকায়। বর্তমানে কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭ নম্বর গলি এলাকায় পরিবার নিয়ে থাকত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow