অটোরিকশায় পড়ে ছিল ২২০ লিটার পেট্রোল, খোঁজ মিললো না মালিকের

কুড়িগ্রামের রাজিবপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে মালিকবিহীন ২২০ লিটার পেট্রোল জব্দ করেছেন স্থানীয়রা। পরে জব্দ তেল সরকারি দামে বিক্রি করে দেয় উপজেলা প্রশাসন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার শিবের ডাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে পেট্রোল সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় মোটরসাইকেল চালক ও জনতা অটোরিকশাটি আটক করে। পরে তারা পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে মালিকবিহীন একটি ড্রামে থাকা ২২০ লিটার পেট্রোল জব্দ করেন। রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম এফ শামিম বলেন, জব্দ পেট্রোল সরকার নির্ধারিত দামে বিক্রি করা হচ্ছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। তেলের প্রকৃত মা‌লিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। রোকনুজ্জামান মানু/এসআর/এএসএম

অটোরিকশায় পড়ে ছিল ২২০ লিটার পেট্রোল, খোঁজ মিললো না মালিকের

কুড়িগ্রামের রাজিবপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে মালিকবিহীন ২২০ লিটার পেট্রোল জব্দ করেছেন স্থানীয়রা। পরে জব্দ তেল সরকারি দামে বিক্রি করে দেয় উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার শিবের ডাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে পেট্রোল সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় মোটরসাইকেল চালক ও জনতা অটোরিকশাটি আটক করে। পরে তারা পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে মালিকবিহীন একটি ড্রামে থাকা ২২০ লিটার পেট্রোল জব্দ করেন।

রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম এফ শামিম বলেন, জব্দ পেট্রোল সরকার নির্ধারিত দামে বিক্রি করা হচ্ছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। তেলের প্রকৃত মা‌লিককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

রোকনুজ্জামান মানু/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow