অতর্কিত হামলায় ইসরায়েলি ৮ সেনা আহত

ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শুক্রবার দক্ষিণ লেবানন থেকে রকেট ছোড়ে তারা। এতে ৮ ইসরায়েলি সেনা আহত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলায় গিভাতি ব্রিগেডের পাঁচজন সৈন্য গুরুতর আহত হন। এ ছাড়া তিনজন সামান্য আহত হয়েছেন। লেবানন সীমান্তের কাছে একটি সামরিক অবস্থানে ট্যাংকবিরোধী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে এ ঘটনা ঘটেছে। আহত সৈন্যদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে। এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দেওয়া এক ভিডিওতে একটি এমআই-১৭ হেলিকপ্টারে আঘাত হানার দৃশ্য অনলাইনজুড়ে তর্ক-বিতর্কের বিষয়ে পরিণত হয়েছে। ৪ মার্চ এক্সে আইডিএফের পোস্ট করা ইনফ্রারেড ফুটেজে ইরানের দুটি স্থানে বিস্ফোরণ এবং ইরানি সম্পদ ও ভবন ধ্বংসের চিত্র দেখানো হয়। এ ভিডিও ঘিরে বিশ্বজুড়ে এখন বিতর্ক তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ দাবি করছে, ইসরায়েল আসলে ইরানের পাতা এক সুনিপুণ ফাঁদে পা দিয়েছে। আইডিএফের এক্সে ভিডিওতে দেখা যায়, ইরানের দুটি গোপন অবস্থানে হাম

অতর্কিত হামলায় ইসরায়েলি ৮ সেনা আহত

ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শুক্রবার দক্ষিণ লেবানন থেকে রকেট ছোড়ে তারা। এতে ৮ ইসরায়েলি সেনা আহত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।


ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলায় গিভাতি ব্রিগেডের পাঁচজন সৈন্য গুরুতর আহত হন। এ ছাড়া তিনজন সামান্য আহত হয়েছেন। লেবানন সীমান্তের কাছে একটি সামরিক অবস্থানে ট্যাংকবিরোধী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে এ ঘটনা ঘটেছে। আহত সৈন্যদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে।

এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দেওয়া এক ভিডিওতে একটি এমআই-১৭ হেলিকপ্টারে আঘাত হানার দৃশ্য অনলাইনজুড়ে তর্ক-বিতর্কের বিষয়ে পরিণত হয়েছে। ৪ মার্চ এক্সে আইডিএফের পোস্ট করা ইনফ্রারেড ফুটেজে ইরানের দুটি স্থানে বিস্ফোরণ এবং ইরানি সম্পদ ও ভবন ধ্বংসের চিত্র দেখানো হয়। এ ভিডিও ঘিরে বিশ্বজুড়ে এখন বিতর্ক তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ দাবি করছে, ইসরায়েল আসলে ইরানের পাতা এক সুনিপুণ ফাঁদে পা দিয়েছে।

আইডিএফের এক্সে ভিডিওতে দেখা যায়, ইরানের দুটি গোপন অবস্থানে হামলা চালিয়ে একটি এমআই-১৭ হেলিকপ্টারসহ বেশ কিছু সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর অনেকেই আঙুল তুলছেন এর সত্যতা নিয়ে। সমালোচকদের মতে, বিস্ফোরণের পর হেলিকপ্টারটি যেভাবে অনড় থেকেছে, তা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। বরং সেটি দেখতে মাটিতে আঁকা হেলিকপ্টারের ত্রিমাত্রিক ছবির মতোই মনে হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow