অতিথি নিয়ে ব্যস্ত পরিবারের সদস্যরা, পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে মো. হোসেন নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হোসেন চন্দনাইশ উপজেলার মো. তৈয়বের ছেলে। পরিবারটি কাজের সুবাদে কঞ্জুরী গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল। শিশুটির বাবা মো. তৈয়ব জানান, বাড়িতে অতিথি আসায় পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। এসময় সবার অগোচরে হোসেন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, বিকেল সোয়া ৪টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এমআরএএইচ/ইএ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে মো. হোসেন নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হোসেন চন্দনাইশ উপজেলার মো. তৈয়বের ছেলে। পরিবারটি কাজের সুবাদে কঞ্জুরী গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল।
শিশুটির বাবা মো. তৈয়ব জানান, বাড়িতে অতিথি আসায় পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। এসময় সবার অগোচরে হোসেন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুর থেকে উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, বিকেল সোয়া ৪টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এমআরএএইচ/ইএ
What's Your Reaction?