অতিরিক্ত গরমে শুধু শরীর নয়, মনও ক্লান্ত হয়ে পড়ে

গরমের তীব্রতা দিন দিন যেন অসহনীয় হয়ে উঠছে। বাইরে বের হলেই ঝলসে যাওয়া রোদ, গরম বাতাস আর অস্বস্তিকর আবহাওয়া মানুষকে ক্লান্ত করে তুলছে। চিকিৎসকেরা এই সময়ে বারবার বেশি করে পানি পান করার পরামর্শ দিচ্ছেন, যাতে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক কিংবা সানস্ট্রোকের মতো সমস্যা এড়ানো যায়। তবে অনেকেই জানেন না, এই তীব্র গরম শুধু শরীরের ওপর নয়, মনের ওপরও গভীর প্রভাব ফেলছে। ইদানীং অনেকেই লক্ষ্য করছেন, অকারণেই মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। কাজে মন বসছে না, ছোটখাটো বিষয়েও বিরক্ত লাগছে। কেউ কেউ আবার সারাক্ষণ ক্লান্তি, অবসন্নতা কিংবা অস্থিরতায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের পেছনে বড় কারণ হতে পারে অতিরিক্ত গরম ও হিটওয়েভ। গরম যে কারণে মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে আমাদের শরীরের মতো মস্তিষ্কও স্বাভাবিকভাবে কাজ করার জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা চায়। যখন বাইরের তাপমাত্রা অত্যধিক বেড়ে যায়, তখন শরীর নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত শক্তি ব্যবহার করে। এর ফলে শরীরে পানির ঘাটতি বা ডিহাইড্রেশন তৈরি হয়। আর শরীরে পানির অভাব হলে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না। এই অবস্থায় অনেকের মধ্যে ব্রেন ফগ বা চিন্তাভাবনার অস্বচ্ছ

অতিরিক্ত গরমে শুধু শরীর নয়, মনও ক্লান্ত হয়ে পড়ে

গরমের তীব্রতা দিন দিন যেন অসহনীয় হয়ে উঠছে। বাইরে বের হলেই ঝলসে যাওয়া রোদ, গরম বাতাস আর অস্বস্তিকর আবহাওয়া মানুষকে ক্লান্ত করে তুলছে। চিকিৎসকেরা এই সময়ে বারবার বেশি করে পানি পান করার পরামর্শ দিচ্ছেন, যাতে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক কিংবা সানস্ট্রোকের মতো সমস্যা এড়ানো যায়। তবে অনেকেই জানেন না, এই তীব্র গরম শুধু শরীরের ওপর নয়, মনের ওপরও গভীর প্রভাব ফেলছে।

ইদানীং অনেকেই লক্ষ্য করছেন, অকারণেই মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। কাজে মন বসছে না, ছোটখাটো বিষয়েও বিরক্ত লাগছে। কেউ কেউ আবার সারাক্ষণ ক্লান্তি, অবসন্নতা কিংবা অস্থিরতায় ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের পেছনে বড় কারণ হতে পারে অতিরিক্ত গরম ও হিটওয়েভ।

গরম যে কারণে মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে

আমাদের শরীরের মতো মস্তিষ্কও স্বাভাবিকভাবে কাজ করার জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা চায়। যখন বাইরের তাপমাত্রা অত্যধিক বেড়ে যায়, তখন শরীর নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত শক্তি ব্যবহার করে। এর ফলে শরীরে পানির ঘাটতি বা ডিহাইড্রেশন তৈরি হয়। আর শরীরে পানির অভাব হলে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না।

এই অবস্থায় অনেকের মধ্যে ব্রেন ফগ বা চিন্তাভাবনার অস্বচ্ছতা তৈরি হয়। সহজ কাজেও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। সিদ্ধান্ত নিতে দেরি হয়, স্মৃতিশক্তি দুর্বল লাগে এবং মানসিক চাপ বাড়তে থাকে। অনেকে এটাকে কাজের চাপ বা মানসিক ক্লান্তি মনে করলেও আসলে অতিরিক্ত গরমও এর বড় কারণ হতে পারে।

jago

কারা ঝুঁকিতে বেশি?

চিকিৎসকদের মতে, শিশু, প্রবীণ নাগরিক এবং যারা আগে থেকেই মানসিক চাপ, উদ্বেগ, ডিপ্রেশন বা স্নায়বিক সমস্যায় ভুগছেন, তারা বেশি ঝুঁকিতে থাকেন। টানা গরমের কারণে তাদের সমস্যা আরও বেড়ে যেতে পারে।

এছাড়া যারা কাজের প্রয়োজনে দীর্ঘ সময় বাইরে থাকেন, যেমন নির্মাণকর্মী, ডেলিভারি কর্মী বা রাস্তায় কাজ করা মানুষ-তাদের মানসিক ক্লান্তি ও মনোযোগের ঘাটতি বেশি দেখা যায়। অতিরিক্ত গরম শরীরের শক্তি কমিয়ে দেয়, ফলে কাজের উৎপাদনশীলতাও কমে যায়।

ঘুমের সমস্যাও বাড়াচ্ছে

গরমের আরেকটি বড় প্রভাব পড়ে ঘুমের ওপর। রাতে অতিরিক্ত গরমের কারণে অনেকেই ঠিকমতো ঘুমাতে পারেন না। বারবার ঘুম ভেঙে যায় বা অস্বস্তি অনুভূত হয়। পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্ক বিশ্রাম পায় না, ফলে সারাদিন খিটখিটে ভাব, উদ্বেগ ও মানসিক অস্থিরতা কাজ করে।

বিশেষ করে যারা আগে থেকেই উদ্বেগ বা ডিপ্রেশনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য গরমের এই সময়টা আরও কঠিন হয়ে উঠতে পারে।

মন ভালো রাখার জন্য যা করবেন

হিটওয়েভের সময় শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি। কিছু সহজ অভ্যাস এই সময় অনেকটাই স্বস্তি দিতে পারে।

পর্যাপ্ত পানি পান করতে হবে। পিপাসা না পেলেও কিছুক্ষণ পরপর পানি, ডাবের পানি বা লেবুর শরবত পান করা উচিত। শরীর হাইড্রেটেড থাকলে মস্তিষ্কও ভালোভাবে কাজ করতে পারে।

দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলা জরুরি। বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাইরে না বের হওয়াই ভালো।

এ ছাড়া হালকা ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। শসা, তরমুজ, টক দই বা সহজে হজম হয় এমন খাবার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের প্রতি একটু যত্নশীল হওয়া। এই গরমে যদি ক্লান্ত লাগে বা কাজে মন না বসে, তাহলে নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না। মাঝেমধ্যে বিশ্রাম নিন, পর্যাপ্ত ঘুমান এবং শরীর-মনকে সময় দিন। কারণ হিটওয়েভ শুধু শরীর নয়, মনকেও ক্লান্ত করে তোলে।

সূত্র: এনডিটিভি, আমেরিকান লাইব্রেরি অব মেডিসিন

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow