অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু, অসুস্থ ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মদ পান করে সোহাগ মণ্ডল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান ও সৈকত মণ্ডল নামে আরও দুজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সোহাগ মন্ডল উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মন্ডলের ছেলে। পারিবার জানায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে দেশি মদ পান করে সোহাগ, সৈকত ও মজিবর অসুস্থ হয়। রাতেই শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ মারা যায়। সাপমারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বলেন, বিষয়টি অনেকের কাছ থেকে শুনছি। তারা তিনজনই অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়েছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হরে একজন মারা গেছে। দুজন এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আনোয়ার আল শামীম/এমএস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মদ পান করে সোহাগ মণ্ডল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান ও সৈকত মণ্ডল নামে আরও দুজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সোহাগ মন্ডল উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মন্ডলের ছেলে।
পারিবার জানায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে দেশি মদ পান করে সোহাগ, সৈকত ও মজিবর অসুস্থ হয়। রাতেই শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ মারা যায়।
সাপমারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বলেন, বিষয়টি অনেকের কাছ থেকে শুনছি। তারা তিনজনই অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়েছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হরে একজন মারা গেছে। দুজন এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ার আল শামীম/এমএস
What's Your Reaction?