অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম

অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও এনসিপিতে যোগ দেওয়ার সুযোগ রয়েছে—এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগ—যে সংগঠনের সঙ্গেই যুক্ত থাকুক না কেন, সেটি তাদের কাছে মুখ্য নয়। কেউ আজ থেকে এনসিপিতে যোগ দিলে তিনি এনসিপির সংগঠক ও নেতাকর্মী হিসেবে কাজ করবেন এবং দলের আদর্শ ধারণ করে এগিয়ে যাবেন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে তিনি এসব কথা বলেন। এনসিপির আহ্বায়ক আরও বলেন, যারা দলের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্বশীল ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করতে চান এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য ধারণ করেন, তাদের নিয়েই দলটি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সামনে রেখে ভবিষ্যতের পথে এগোতে চায়। নাহিদ ইসলাম বলেন, আজকে যারা আসছে আমরা মনে করি, তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন। আমরা একসঙ্গেই ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারাদেশের তরুণদের পাশাপাশি সব বয়সী মানু

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম

অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও এনসিপিতে যোগ দেওয়ার সুযোগ রয়েছে—এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগ—যে সংগঠনের সঙ্গেই যুক্ত থাকুক না কেন, সেটি তাদের কাছে মুখ্য নয়। কেউ আজ থেকে এনসিপিতে যোগ দিলে তিনি এনসিপির সংগঠক ও নেতাকর্মী হিসেবে কাজ করবেন এবং দলের আদর্শ ধারণ করে এগিয়ে যাবেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে তিনি এসব কথা বলেন।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, যারা দলের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্বশীল ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করতে চান এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য ধারণ করেন, তাদের নিয়েই দলটি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সামনে রেখে ভবিষ্যতের পথে এগোতে চায়।

নাহিদ ইসলাম বলেন, আজকে যারা আসছে আমরা মনে করি, তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন। আমরা একসঙ্গেই ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারাদেশের তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষকে আহ্বান জানাচ্ছি এনসিপির হাতকে শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন।  

তবে, ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজ বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ কখনোই এনসিপিতে আসতে পারবে না বলে জানিয়েছেন তিনি।

নাহিদ আরও বলেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে, এ জন্য তরুণদের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে। সেই রায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow