অধিক দামে সার বিক্রি, কুমিল্লায় ডিলারকে জরিমানা

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রির অভিযোগে বিসিআইসি সার ডিলার শিমু এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিমসার বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।অভিযোগ রয়েছে, শিমু এন্টারপ্রাইজ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খুচরা বিক্রেতাদের কাছে সার বিক্রি করে আসছিল। এই বিষয়ে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এ সময় ভবিষ্যতে ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রয় নিশ্চিত করা, বিক্রয়ের যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিতরণ করার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা আফরিণা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভ

অধিক দামে সার বিক্রি, কুমিল্লায় ডিলারকে জরিমানা

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রির অভিযোগে বিসিআইসি সার ডিলার শিমু এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিমসার বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

অভিযোগ রয়েছে, শিমু এন্টারপ্রাইজ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খুচরা বিক্রেতাদের কাছে সার বিক্রি করে আসছিল। এই বিষয়ে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় ভবিষ্যতে ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রয় নিশ্চিত করা, বিক্রয়ের যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিতরণ করার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা আফরিণা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow