অধ্যাপক রীনাত ফওজিয়া সিনেট সদস্য নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিক্যাল ২০(১)(আই) অনুযায়ী একাডেমিক পরিষদ কর্তৃক গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের (প্রাক্তন গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অধ্যাপক, ১৪০০ বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য মনোনীত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক আদেশে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।  উল্লেখ্য, অধ্যাপক রীনাত ফওজিয়া উপমহাদেশের প্রখ্যাত সুরসাধক ওস্তাদ আয়েত আলী খানের পৌত্রী এবং বিশিষ্ট সংগীত গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খান এবং বিশিষ্ট কন্ঠশিল্পী ফওজিয়া খানের মেয়ে। তিনি নিজেও বাংলাদেশের একজন প্রথিতযশা সেতারশিল্পী। এ ছাড়া গীতিকার এবং সুরকার হিসেবেও তিনি সুপরিচিত। সেতারশিল্পী হিসেবে খ্যাতির জন্য তিনি যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল ভিজিটর প্রোগ্রাম’-এ অংশগ্রহণ করে ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট সফর করেন।  এর আগে রোটারি অ্যাওয়ার্ড লাভ করে ‘গ্রুপ এক্সচেঞ্জ প্রোগ্রাম’-এ নির্বাচিত হয়ে রোটারি ডিস্ট্রিক্ট টেক্সাস ভ্রমণ করেন ১৯৯৬ সালে। বেঙ্গল মিউজিক ফেস্টিভ্যাল ২০১৩-তে বাংলাদেশের

অধ্যাপক রীনাত ফওজিয়া সিনেট সদস্য নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিক্যাল ২০(১)(আই) অনুযায়ী একাডেমিক পরিষদ কর্তৃক গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের (প্রাক্তন গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অধ্যাপক, ১৪০০ বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক আদেশে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, অধ্যাপক রীনাত ফওজিয়া উপমহাদেশের প্রখ্যাত সুরসাধক ওস্তাদ আয়েত আলী খানের পৌত্রী এবং বিশিষ্ট সংগীত গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খান এবং বিশিষ্ট কন্ঠশিল্পী ফওজিয়া খানের মেয়ে।

তিনি নিজেও বাংলাদেশের একজন প্রথিতযশা সেতারশিল্পী। এ ছাড়া গীতিকার এবং সুরকার হিসেবেও তিনি সুপরিচিত। সেতারশিল্পী হিসেবে খ্যাতির জন্য তিনি যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল ভিজিটর প্রোগ্রাম’-এ অংশগ্রহণ করে ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট সফর করেন। 

এর আগে রোটারি অ্যাওয়ার্ড লাভ করে ‘গ্রুপ এক্সচেঞ্জ প্রোগ্রাম’-এ নির্বাচিত হয়ে রোটারি ডিস্ট্রিক্ট টেক্সাস ভ্রমণ করেন ১৯৯৬ সালে। বেঙ্গল মিউজিক ফেস্টিভ্যাল ২০১৩-তে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেতার বাজিয়ে সুনাম অর্জন করেন। সংগীত বিষয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. ফিল. ডিগ্রি অর্জন করেছেন। সংগীত বিষয়ে এবং গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে তার কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।  

সিনেট সদস্য নির্বাচন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রীনাত ফওজিয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow