অনলাইন জুয়ায় যুক্ত, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রতারণা, অবৈধ অনলাইন বেটিং ও ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রকিবুল হাসান খান রকিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। গত রোববার জারি করা বাংলাদেশ ব্যাংকের এক অভ্যন্তরীণ অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশনস, ২০০৩-এর ৪৫(৫) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে বাংলাদেশ ব্যাংক প্রশাসনিক নির্দেশিকা, ২০০৩-এর ২১(ক) ধারা অনুযায়ী তিনি জীবিকা ভাতা পাবেন। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রকিবুল হাসানের বিরুদ্ধে সাইবার অপরাধ, অনলাইন বেটিং ও অন্যান্য গুরুতর অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত বিধি অনুযায়ী, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত রাখা হয়। আরও পড়ুন খেলাপি ঋণ কমাতে ২৯ ব্যাংককে ৬ মাসের আলটিমেটাম এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘অভিযোগ থেকে মুক্তি প

অনলাইন জুয়ায় যুক্ত, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রতারণা, অবৈধ অনলাইন বেটিং ও ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রকিবুল হাসান খান রকিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

গত রোববার জারি করা বাংলাদেশ ব্যাংকের এক অভ্যন্তরীণ অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশনস, ২০০৩-এর ৪৫(৫) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে বাংলাদেশ ব্যাংক প্রশাসনিক নির্দেশিকা, ২০০৩-এর ২১(ক) ধারা অনুযায়ী তিনি জীবিকা ভাতা পাবেন। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রকিবুল হাসানের বিরুদ্ধে সাইবার অপরাধ, অনলাইন বেটিং ও অন্যান্য গুরুতর অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত বিধি অনুযায়ী, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত রাখা হয়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘অভিযোগ থেকে মুক্তি পেলে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হবে।’

গত সপ্তাহে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল রকিবুলকে গ্রেফতারের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অভিযান চালায়। তবে অভিযানের আগেই তিনি সেখান থেকে সরে যান। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাকে গ্রেফতার করতে পারেনি।

বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, রকিবুলের নামে বিভিন্ন ব্যাংকে একাধিক হিসাব রয়েছে। এসব হিসাবের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তিনি অবৈধ অনলাইন বেটিং ও ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন বলেও তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

ইএআর/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow