অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা : ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থীরা এখন অনলাইনে প্রচারণা চালাতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এ ধরনের প্রচারণা আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে না। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ইসি সানাউল্লাহ বলেন, প্রচারণা পুরোপুরি বন্ধ হয়নি। তবে আনুষ্ঠানিক মিছিল ও সমাবেশের মতো কর্মসূচি নিষিদ্ধ রয়েছে। আইন অনুযায়ী, কোনো প্রার্থী বা তার সমর্থক ব্যক্তিগতভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে ভোট চাইলে তাতে বাধা নেই। ফলাফল ঘোষণার বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। প্রবাসীদের পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকায় ভোট গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে। এ ছাড়া নির্বাচনে কালো টাকার ব্যবহার ঠেকাতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) সতর্ক নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা : ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থীরা এখন অনলাইনে প্রচারণা চালাতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এ ধরনের প্রচারণা আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইসি সানাউল্লাহ বলেন, প্রচারণা পুরোপুরি বন্ধ হয়নি। তবে আনুষ্ঠানিক মিছিল ও সমাবেশের মতো কর্মসূচি নিষিদ্ধ রয়েছে। আইন অনুযায়ী, কোনো প্রার্থী বা তার সমর্থক ব্যক্তিগতভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে ভোট চাইলে তাতে বাধা নেই।

ফলাফল ঘোষণার বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। প্রবাসীদের পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকায় ভোট গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে।

এ ছাড়া নির্বাচনে কালো টাকার ব্যবহার ঠেকাতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) সতর্ক নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow