অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

মাদক, জুয়া এবং অনিয়ম-দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন, কোনো ধরনের অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস করব না। এটা আমার সাফ কথা।  বৃহস্পতিবার (২ জুলাই) কেন্দুয়া উপজেলা কৃষি অফিস আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  ড. হিলালী বলেন, চলতি বোরো মৌসুমে বহু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। চাহিদার তুলনায় বরাদ্দ কম আসায় এবং তড়িঘড়ি করে তালিকা প্রণয়ন করায় কিছু ত্রুটি-বিচ্যুতি ঘটেছে। তবে এই প্রণোদনা বিতরণে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, যে পরিবারে একজন সন্তান মাদকাসক্ত, সেই পরিবারই এর যন্ত্রণা সবচেয়ে বেশি উপলব্ধি করে। মাদক ও জুয়ার আসর যেখানেই বসুক, প্রশাসনকে জানাবেন। প্রশাসন ব্যবস্থা না নিলে আমাকে জানাবেন। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। দলীয় নেতাকর্মীর পরিচয় ব্যবহার করে কেউ এসব অপকর্মে জড়িত থাকলে আমাকে জানাবেন। তাদের আইনি ব্যবস্থার পাশাপাশি দলীয়ভাবেও শাস্তির মুখোমুখি হত

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

মাদক, জুয়া এবং অনিয়ম-দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন, কোনো ধরনের অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস করব না। এটা আমার সাফ কথা। 

বৃহস্পতিবার (২ জুলাই) কেন্দুয়া উপজেলা কৃষি অফিস আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ড. হিলালী বলেন, চলতি বোরো মৌসুমে বহু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। চাহিদার তুলনায় বরাদ্দ কম আসায় এবং তড়িঘড়ি করে তালিকা প্রণয়ন করায় কিছু ত্রুটি-বিচ্যুতি ঘটেছে। তবে এই প্রণোদনা বিতরণে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন, যে পরিবারে একজন সন্তান মাদকাসক্ত, সেই পরিবারই এর যন্ত্রণা সবচেয়ে বেশি উপলব্ধি করে। মাদক ও জুয়ার আসর যেখানেই বসুক, প্রশাসনকে জানাবেন। প্রশাসন ব্যবস্থা না নিলে আমাকে জানাবেন। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। দলীয় নেতাকর্মীর পরিচয় ব্যবহার করে কেউ এসব অপকর্মে জড়িত থাকলে আমাকে জানাবেন। তাদের আইনি ব্যবস্থার পাশাপাশি দলীয়ভাবেও শাস্তির মুখোমুখি হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা। এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া এবং কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান।

অনুষ্ঠান শেষে ড. হিলালী কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। এসময় দলীয় নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভাগীয় কর্মকর্তা, কৃষক উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow