অনিয়মের প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না : লুৎফুজ্জামান বাবর 

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ী) আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দায়িত্ব পালনে গাফিলতি বা কোনো অনিয়মের প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবেনা। এমনকি কোনো কাজে অনিয়মের প্রমাণ পেলে চাকুরিও চলে যেতে পারে বলে।    রোববার (১২ এপ্রিল) মদন উপজেলা পরিষদ হল রুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লুৎফুজ্জামান বাবর বলেন, মাদকসেবীর চেয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। এ কারবারের সঙ্গে যদি দলের কেউ জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, এমপির রাজনৈতিক একান্ত সচিব মির্জা হায়দার আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টোটন, শামছুল আলম লালুসহ অঙ্গসহযোগী সংগঠনের

অনিয়মের প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না : লুৎফুজ্জামান বাবর 
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ী) আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দায়িত্ব পালনে গাফিলতি বা কোনো অনিয়মের প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবেনা। এমনকি কোনো কাজে অনিয়মের প্রমাণ পেলে চাকুরিও চলে যেতে পারে বলে।    রোববার (১২ এপ্রিল) মদন উপজেলা পরিষদ হল রুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লুৎফুজ্জামান বাবর বলেন, মাদকসেবীর চেয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। এ কারবারের সঙ্গে যদি দলের কেউ জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, এমপির রাজনৈতিক একান্ত সচিব মির্জা হায়দার আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টোটন, শামছুল আলম লালুসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow