অনেক অচেনার মুখোমুখি হতে যাচ্ছি- বাংলাদেশ ম্যাচ নিয়ে অজি পেসার
পেশাদার ক্রিকেটে চারশর বেশি ম্যাচ খেলে ফেলেছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। তবে বাংলাদেশের বিপক্ষে খুব একটা খেলা হয়নি তার। সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে খেলেছেন এই অজি পেসার। তবে গত জুনে বাংলাদেশ সফরে আসেননি ৩৪ বছর বয়সী হ্যাজলউড। অপরিচিত প্রতিপক্ষকে নিয়ে রোমাঞ্চ অনুভব করছেন এই অজি তারকা।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে হ্যাজলউডের, যার মধ্যে টেস্ট ফরম্যাটের ম্যাচ ছিল মাত্র একটি। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। ওই মাঠ সম্পর্কে কেবল টাইগাররাই নয়, অস্ট্রেলিয়ার জন্য নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে।
২২ বছর পর ডারউইনে টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। পরের টেস্ট হবে ম্যাকাইতে। প্রতিপক্ষ বাংলাদেশ ও ডারউইনের উইকেটে মুখোমুখি হওয়ার আগে ‘আনপ্লেয়েবল পডকাস্ট’-এ কথা বলেছেন হ্যাজলউড। তিনি বলেন, অনেক অচেনার মুখোমুখি হতে যাচ্ছি। মাঠ অজানা, বিশেষ করে উইকেট অজানা, আর এই কন্ডিশনে প্রতিপক্ষও আমাদের কাছে কিছুটা অচেনা। তবে আমার মনে হয়, বিষয়টি রোমাঞ
পেশাদার ক্রিকেটে চারশর বেশি ম্যাচ খেলে ফেলেছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। তবে বাংলাদেশের বিপক্ষে খুব একটা খেলা হয়নি তার। সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে খেলেছেন এই অজি পেসার। তবে গত জুনে বাংলাদেশ সফরে আসেননি ৩৪ বছর বয়সী হ্যাজলউড। অপরিচিত প্রতিপক্ষকে নিয়ে রোমাঞ্চ অনুভব করছেন এই অজি তারকা।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে হ্যাজলউডের, যার মধ্যে টেস্ট ফরম্যাটের ম্যাচ ছিল মাত্র একটি। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। ওই মাঠ সম্পর্কে কেবল টাইগাররাই নয়, অস্ট্রেলিয়ার জন্য নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে।
২২ বছর পর ডারউইনে টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। পরের টেস্ট হবে ম্যাকাইতে। প্রতিপক্ষ বাংলাদেশ ও ডারউইনের উইকেটে মুখোমুখি হওয়ার আগে ‘আনপ্লেয়েবল পডকাস্ট’-এ কথা বলেছেন হ্যাজলউড। তিনি বলেন, অনেক অচেনার মুখোমুখি হতে যাচ্ছি। মাঠ অজানা, বিশেষ করে উইকেট অজানা, আর এই কন্ডিশনে প্রতিপক্ষও আমাদের কাছে কিছুটা অচেনা। তবে আমার মনে হয়, বিষয়টি রোমাঞ্চকর।
নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সতেজ অনুভূতির কথাও জানালেন ডানহাতি এই অভিজ্ঞ পেসার, এই ব্যাটারদের বিপক্ষে কিছু ভিডিও আছে, কিছু প্রবণতাও খুঁজে বের করা সম্ভব। তবে মাঠে পরিস্থিতি বুঝে তখনই পরিকল্পনা তৈরি করতে হতে পারে। আর এটাই সব সময় সতেজ অনুভূতি দেয়।
টেস্টে সাফল্যের জন্য ধারাবাহিকভাবে নিজের শক্তির জায়গায় বল করে যেতে হয় এবং পরিকল্পনাটা সহজ বলে মনে করেন হ্যাজলউড, টেস্ট ক্রিকেটে পরিকল্পনাটা বেশ সহজ। আসল বিষয় হলো সেটি দীর্ঘ সময় ধরে নিখুঁতভাবে বাস্তবায়ন করা। ম্যাচ যত এগোয়, পরিস্থিতি অনুযায়ী কিছুটা পরিবর্তন আসতে পারে। মাঠেই মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় থাকে।
একই পডকাস্ট অনুষ্ঠানে ছিলেন সাবেক অজি গতিতারকা কেইন রিচার্ডসন। নিজ দেশের অন্যান্য গতিময় ও বাউন্সি উইকেটের চেয়ে ডারউইন ভিন্ন হতে পারে বলে সতর্ক করে তিনি বলেন, আমি মনে করি না, এটি এমন কোনো আদর্শ অস্ট্রেলিয়ান টেস্ট উইকেট হবে, যেখানে পেসাররা সিম মুভমেন্ট, সুইং ও বাউন্স থেকে দারুণ সুবিধা পাবে। বরং নিচু বাউন্সের কারণে কন্ডিশনটা বাংলাদেশের মতো হতে পারে। সেরকম কিছু হলে সুবিধা পাবেন স্পিনাররা।