অনৈতিক পন্থায় ক্ষমতায় যেতে চায় একটি দল: সালাহউদ্দিন আহমদ

ভোটাধিকার প্রয়োগের আগে নির্বাচনী পরিবেশ ও সাম্প্রতিক কিছু অনিয়মের অভিযোগ নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অনৈতিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এবং এ জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউটে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। কোনো দলের নাম উল্লেখ না করে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল অতিরিক্ত উচ্চাভিলাষে ভুগছে। তাদের মধ্যে যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার তাড়না কাজ করছে। সেই লক্ষ্য পূরণে তারা অনৈতিক পন্থা অবলম্বন করছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, কয়েকটি স্থানে সাজানো ঘটনা ঘটেছে এবং ব্যালট পেপার ছাপানোর মতো ঘটনাও সামনে এসেছে। তিনি আরও বলেন, এসব ঘটনায় নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ইতোমধ্যে কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হয়েছে এবং শাস্তিও দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব ঘটনার নিন্দা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক চর্চা টিকিয়ে রাখতে সব রাজনৈতিক দ

অনৈতিক পন্থায় ক্ষমতায় যেতে চায় একটি দল: সালাহউদ্দিন আহমদ

ভোটাধিকার প্রয়োগের আগে নির্বাচনী পরিবেশ ও সাম্প্রতিক কিছু অনিয়মের অভিযোগ নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি দাবি করেছেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অনৈতিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এবং এ জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউটে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কোনো দলের নাম উল্লেখ না করে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল অতিরিক্ত উচ্চাভিলাষে ভুগছে। তাদের মধ্যে যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার তাড়না কাজ করছে। সেই লক্ষ্য পূরণে তারা অনৈতিক পন্থা অবলম্বন করছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, কয়েকটি স্থানে সাজানো ঘটনা ঘটেছে এবং ব্যালট পেপার ছাপানোর মতো ঘটনাও সামনে এসেছে।

তিনি আরও বলেন, এসব ঘটনায় নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ইতোমধ্যে কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হয়েছে এবং শাস্তিও দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এসব ঘটনার নিন্দা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক চর্চা টিকিয়ে রাখতে সব রাজনৈতিক দলকে নিয়ম-নীতি মেনে চলতে হবে। বাংলাদেশের জনগণ কোনো ধরনের অপসংস্কৃতি বা অনিয়ম মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। অতীতে যেমন প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও তেমনই করবে বলে তার বিশ্বাস। ক্ষমতায় যাওয়ার বিকল্প বা ভিন্নপথের উচ্চাভিলাষ বাস্তবায়নে অনৈতিক কৌশল গ্রহণ করা হলে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে বলেও সতর্ক করেন বিএনপির এই নেতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow