অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে একের পর এক মাজার ভাঙা হয়েছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে একের পর এক মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। বাউলদের হেনস্তা করে জেলে দেওয়া হয়েছে।’ বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহের (রহ.) স্বরণোউৎসব উদ্বোধনকালে তিনি এসব এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি যতদিন এ এলাকার দায়িত্বে থাকবো ততদিন আমার এখানে ওয়াজ যেমন হবে, কীর্তন হবে, বাউল গানও হবে।’ রুমিন ফারহানা বলেন, ‘আমি জানি না কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছেন কিনা। তবে, আমি সংখ্যা ধরে প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি। ঈদুল ফিতরের একদিন পরেও সিলেটে এরকম বাউল গানের আসরে ভাঙচুর করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের কৃষ্টি-সংস্কৃতি নতুন প্রজন্মকে জানানোর দায়িত্বও আমাদের। যারা বাউল গান ও মাজারের সঙ্গে যুক্ত তারা কিন্তু আমাদের সংস্কৃতির একটি অংশ।’ আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে একের পর এক মাজার ভাঙা হয়েছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে একের পর এক মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে। বাউলদের হেনস্তা করে জেলে দেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহের (রহ.) স্বরণোউৎসব উদ্বোধনকালে তিনি এসব এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমি যতদিন এ এলাকার দায়িত্বে থাকবো ততদিন আমার এখানে ওয়াজ যেমন হবে, কীর্তন হবে, বাউল গানও হবে।’

রুমিন ফারহানা বলেন, ‘আমি জানি না কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছেন কিনা। তবে, আমি সংখ্যা ধরে প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি। ঈদুল ফিতরের একদিন পরেও সিলেটে এরকম বাউল গানের আসরে ভাঙচুর করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের কৃষ্টি-সংস্কৃতি নতুন প্রজন্মকে জানানোর দায়িত্বও আমাদের। যারা বাউল গান ও মাজারের সঙ্গে যুক্ত তারা কিন্তু আমাদের সংস্কৃতির একটি অংশ।’

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow