অন্যায়ের বিরুদ্ধে আমার ফাইনাল কথা ‘ডোন্ট কেয়ার’ : আমির হামজা
অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেন, ‘আমার ফাইনাল কথা- ডোন্ট কেয়ার। কোনো কেয়ার হবে না।’ বুধবার (২৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়া পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা সরকার গঠন করে ক্ষমতায় থাকতে পারলে আরও বেশি অ্যাকশন নিতে পারতাম। কিন্তু বিরোধীতে থাকায় শতভাগ ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। অনেকেই উপরিভাগে আমাদের সঙ্গে থাকার কথা বললেও অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলে তারা বিপক্ষে চলে যায়।’ এমপি আমির হামজা আরও বলেন, ‘কাজ করতে গেলে বাধা আসছে। তবে এসব বাধা আমরা মানবো না। অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবো।’ পৌরসভার পরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাসা কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। কিছু বাসিন্দা ময়লার গাড়িতে টাকা দিতে না চেয়ে বাসার সামনে ড্রেনে ময়লা ফেলছেন। এতে বিশেষ করে ঈদের সময় ড্রেনগুলো জ্যাম হয়ে দুর্ভোগ সৃষ্টি হয়।’ তিনি আরও বলেন, ‘এদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে হবে। সংশ্লিষ্ট প্রশাসন জরিমানা অথবা শাস্তির ব্যবস্থা করবে
অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেন, ‘আমার ফাইনাল কথা- ডোন্ট কেয়ার। কোনো কেয়ার হবে না।’
বুধবার (২৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়া পৌরসভার প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা সরকার গঠন করে ক্ষমতায় থাকতে পারলে আরও বেশি অ্যাকশন নিতে পারতাম। কিন্তু বিরোধীতে থাকায় শতভাগ ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। অনেকেই উপরিভাগে আমাদের সঙ্গে থাকার কথা বললেও অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলে তারা বিপক্ষে চলে যায়।’
এমপি আমির হামজা আরও বলেন, ‘কাজ করতে গেলে বাধা আসছে। তবে এসব বাধা আমরা মানবো না। অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবো।’
পৌরসভার পরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাসা কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। কিছু বাসিন্দা ময়লার গাড়িতে টাকা দিতে না চেয়ে বাসার সামনে ড্রেনে ময়লা ফেলছেন। এতে বিশেষ করে ঈদের সময় ড্রেনগুলো জ্যাম হয়ে দুর্ভোগ সৃষ্টি হয়।’
তিনি আরও বলেন, ‘এদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে হবে। সংশ্লিষ্ট প্রশাসন জরিমানা অথবা শাস্তির ব্যবস্থা করবে।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আহমেদ মাহবুব-উল-ইসলাম, প্রশাসক, কুষ্টিয়া পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইকবাল হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।
এ সময় সমন্বয় কমিটির সদস্য ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?