অপতথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান বিমানমন্ত্রীর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী অপতথ্য ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। শনিবার (১৩ জুন) সকালে মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার হরিজন পল্লীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধনি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিমানবন্দরে প্রবাসীদের জন্য উন্নত, নিরাপদ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করেছি। এ লক্ষ্যে দেশের বিমানবন্দরগুলোতে সেবার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আস্থাশীল, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন সংস্থায় পরিণত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দেশের বিমান পরিবহন খাতের সেবার মান আরও

অপতথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান বিমানমন্ত্রীর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী অপতথ্য ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার (১৩ জুন) সকালে মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার হরিজন পল্লীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধনি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিমানবন্দরে প্রবাসীদের জন্য উন্নত, নিরাপদ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করেছি। এ লক্ষ্যে দেশের বিমানবন্দরগুলোতে সেবার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আস্থাশীল, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন সংস্থায় পরিণত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দেশের বিমান পরিবহন খাতের সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ যাত্রী ও প্রবাসীরা এর সুফল ভোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মানিকগঞ্জের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. সজল আলী/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow