অপরাধীদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই : নুরুদ্দিন অপু

শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে যদি কেউ কোনো এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটায়, সে আমার দলের কেউ না। অপরাধীদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। রোববার (২২ ফেব্রুয়ারি) ডামুড্যা উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।  মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, কেউ যদি কোনো এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটায়, সহিংসতা সৃষ্টি করে বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে সে কোনোভাবেই দলের কেউ নয়। রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি কিংবা সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করার কোনো সুযোগ নেই। দলের নাম ভাঙিয়ে কেউ যদি এসব অপকর্ম করে, তাহলে জনগণ যেন নিশ্চিত থাকে এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, তাদের রাজনীতি শান্তি, শৃঙ্খলা ও মানুষের কল্যাণের জন্য। জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল অঙ্গীকার। যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নেতাকর্মীদের উদ্দেশে এ সংসদ সদস্য বলেন, আইনের প্রতি শ্রদ্ধ

অপরাধীদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই : নুরুদ্দিন অপু

শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে যদি কেউ কোনো এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটায়, সে আমার দলের কেউ না। অপরাধীদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

রোববার (২২ ফেব্রুয়ারি) ডামুড্যা উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, কেউ যদি কোনো এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটায়, সহিংসতা সৃষ্টি করে বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে সে কোনোভাবেই দলের কেউ নয়। রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি কিংবা সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করার কোনো সুযোগ নেই। দলের নাম ভাঙিয়ে কেউ যদি এসব অপকর্ম করে, তাহলে জনগণ যেন নিশ্চিত থাকে এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, তাদের রাজনীতি শান্তি, শৃঙ্খলা ও মানুষের কল্যাণের জন্য। জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল অঙ্গীকার। যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নেতাকর্মীদের উদ্দেশে এ সংসদ সদস্য বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের সঙ্গে জড়িত হলে দলীয় পরিচয় বিবেচনা না করেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অপু বলেন, আমাদের লক্ষ্য ক্ষমতার রাজনীতি নয়, মানুষের পাশে থাকা। শান্তি ও শৃঙ্খলা বজায় রেখেই আমরা রাজনীতি করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য রহমান মধুমীর, আলমগীর মাদবর, উজ্জল শিকদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow