অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, জরিমানা ৫০ হাজার

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং বাসি খাবার পরিবেশনের অভিযোগে মানিকগঞ্জ শহরের রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) দুপুরে শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানকালে রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং বাসি খাবার পরিবেশনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আরও পড়ুন চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, খাদ্য উৎপাদন ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং আইন মেনে চলা বাধ্যতামূলক। অভিযানে রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও বাসি খাবার সংরক্ষণের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছে। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশন আরা বেগম, জেলা কনজ্যুমারস

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, জরিমানা ৫০ হাজার

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং বাসি খাবার পরিবেশনের অভিযোগে মানিকগঞ্জ শহরের রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) দুপুরে শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানকালে রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং বাসি খাবার পরিবেশনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, খাদ্য উৎপাদন ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং আইন মেনে চলা বাধ্যতামূলক। অভিযানে রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও বাসি খাবার সংরক্ষণের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছে।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশন আরা বেগম, জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

সজল আলী/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow