অপেশাদার ফুটবল ম্যাচে মারামারি-হাতাহাতি, রেফারি দেখালো ২৪ লাল কার্ড

ফ্রান্সে অপেশাদার এক ফুটবল ম্যাচে ঘটেছে নজিরবিহীন ঘটনা। মরবিহান অঞ্চলের একটি ডার্বি ম্যাচ রীতিমতো বিশৃঙ্খলায় রূপ নেয়, যেখানে গণহামলা, পুলিশ হস্তক্ষেপ এবং একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখানোর ঘটনা ঘটে। যা স্থানীয় ফুটবলের ইতিহাসে ‘কালিমা’ হিসেবে আখ্যা পেয়েছে। আভেনির দে গিয়ি ও ইন্দেপেন্দান্ত দে মোরোনের মধ্যকার আঞ্চলিক দ্বিতীয় বিভাগের ম্যাচটি এগোচ্ছিল স্বাভাবিকভাবেই এবং ২-২ গোলে ড্র হয়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শেষ বাঁশি বাজার পরই। দুই দলের সমর্থকদের মাঝে তর্ক-বিতর্ক থেকে দ্রুতই সেটি মারামারিতে রূপ নেয়। যেখানে জড়িয়ে পড়েন খেলোয়াড়রাও। ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মোরোনের দলের এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে পড়েন ছেলেকে রক্ষা করতে। তাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। মাথায় আঘাতসহ পাল্টাপাল্টি হামলা শুরু হয় এবং উপস্থিত সবাই আতঙ্কে পড়ে যান। পরিস্থিতি সামাল দিতে রেফারি কঠিন পদক্ষেপ নেন। ম্যাচে অংশ নেওয়া ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকে দেখানো হয় লাল কার্ড। এর মধ্যে ১৩ জন গিলিয়ে এবং ১১ জন মোরোনের। ফরাসি ফুটবলে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষে কিছু ব্যক্তি লাঠিও

অপেশাদার ফুটবল ম্যাচে মারামারি-হাতাহাতি, রেফারি দেখালো ২৪ লাল কার্ড

ফ্রান্সে অপেশাদার এক ফুটবল ম্যাচে ঘটেছে নজিরবিহীন ঘটনা। মরবিহান অঞ্চলের একটি ডার্বি ম্যাচ রীতিমতো বিশৃঙ্খলায় রূপ নেয়, যেখানে গণহামলা, পুলিশ হস্তক্ষেপ এবং একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখানোর ঘটনা ঘটে। যা স্থানীয় ফুটবলের ইতিহাসে ‘কালিমা’ হিসেবে আখ্যা পেয়েছে।

আভেনির দে গিয়ি ও ইন্দেপেন্দান্ত দে মোরোনের মধ্যকার আঞ্চলিক দ্বিতীয় বিভাগের ম্যাচটি এগোচ্ছিল স্বাভাবিকভাবেই এবং ২-২ গোলে ড্র হয়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শেষ বাঁশি বাজার পরই। দুই দলের সমর্থকদের মাঝে তর্ক-বিতর্ক থেকে দ্রুতই সেটি মারামারিতে রূপ নেয়। যেখানে জড়িয়ে পড়েন খেলোয়াড়রাও।

ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মোরোনের দলের এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে পড়েন ছেলেকে রক্ষা করতে। তাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। মাথায় আঘাতসহ পাল্টাপাল্টি হামলা শুরু হয় এবং উপস্থিত সবাই আতঙ্কে পড়ে যান।

পরিস্থিতি সামাল দিতে রেফারি কঠিন পদক্ষেপ নেন। ম্যাচে অংশ নেওয়া ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকে দেখানো হয় লাল কার্ড। এর মধ্যে ১৩ জন গিলিয়ে এবং ১১ জন মোরোনের। ফরাসি ফুটবলে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষে কিছু ব্যক্তি লাঠিও ব্যবহার করেন। পরে ফরাসি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি নিয়ে শিগগিরই আঞ্চলিক শৃঙ্খলা কমিটি পর্যালোচনা করবে। দুই ক্লাবের ওপরই কঠোর শাস্তি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow