অবনমন থাকলেও রেলিগেশন লিগ থাকছে না

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের খেলা মাঠে গড়াতে যাচ্ছে আগামী সোমবার। তার আগে আজ (শুক্রবার) এই ফরম্যাটের বিস্তারিত বর্ণনা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারের আসর ৪ মে শুরু হয়ে শেষ হবে ১১ জুন। এত দিন ডিপিএলে টেবিলের তলানির তিন দল একে অপরের মুখোমুখি হতো, সেখান থেকে অবনমন হতো দুটি দলের, যা রেলিগেশন লিগ নামে পরিচিত ছিল। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবনমন থাকলেও রেলিগেশন লিগ থাকছে না। সুপার লিগ থাকছে না জানানো হয়েছিল আগেই। নতুন নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন, দ্বিতীয় স্থানে থাকা দল রানার্সআপ হবে। অন্যদিকে পয়েন্ট টেবিলের নিচের দুই দল অবনমিত হবে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে। সবমিলিয়ে এবারের আসরে মোট ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর সূচিতে রাখা হয়েছে রিজার্ভ ডে। এমএমআর

অবনমন থাকলেও রেলিগেশন লিগ থাকছে না

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের খেলা মাঠে গড়াতে যাচ্ছে আগামী সোমবার। তার আগে আজ (শুক্রবার) এই ফরম্যাটের বিস্তারিত বর্ণনা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারের আসর ৪ মে শুরু হয়ে শেষ হবে ১১ জুন। এত দিন ডিপিএলে টেবিলের তলানির তিন দল একে অপরের মুখোমুখি হতো, সেখান থেকে অবনমন হতো দুটি দলের, যা রেলিগেশন লিগ নামে পরিচিত ছিল।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবনমন থাকলেও রেলিগেশন লিগ থাকছে না। সুপার লিগ থাকছে না জানানো হয়েছিল আগেই।

নতুন নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন, দ্বিতীয় স্থানে থাকা দল রানার্সআপ হবে। অন্যদিকে পয়েন্ট টেবিলের নিচের দুই দল অবনমিত হবে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে।

সবমিলিয়ে এবারের আসরে মোট ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর সূচিতে রাখা হয়েছে রিজার্ভ ডে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow