অবশেষে আত্মগোপনে থাকা সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

দেড়বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার হলেন নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠজন বলে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি এবং তার ছেলে আত্মগোপনে ছিলেন। বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। মঙ্গলবার র‌্যাব-৪ এর অভিযানে ঢাকার মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এহিয়াকে ঢাকা থেকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। সদর থানায় ২০২৪ সালে সংঘটিত জুলাইযোদ্ধা রবিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। জানা যায়, নাটোরের একজন আইনজীবী মারা যাওয়ার কারণে বুধবার নাটোরের আদালত বসেনি। এ কারণে বাদী বা বিবাদী পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি হয়নি। আদালতে তোলার সময় জেলা যুবলীগ সভাপতিকে ‘শেখ হাসিনা আস

অবশেষে আত্মগোপনে থাকা সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

দেড়বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার হলেন নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তার বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠজন বলে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি এবং তার ছেলে আত্মগোপনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। মঙ্গলবার র‌্যাব-৪ এর অভিযানে ঢাকার মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এহিয়াকে ঢাকা থেকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। সদর থানায় ২০২৪ সালে সংঘটিত জুলাইযোদ্ধা রবিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, নাটোরের একজন আইনজীবী মারা যাওয়ার কারণে বুধবার নাটোরের আদালত বসেনি। এ কারণে বাদী বা বিবাদী পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি হয়নি।

আদালতে তোলার সময় জেলা যুবলীগ সভাপতিকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে’ স্লোগান দিতে দেখা যায়। এ সময় পুলিশ তড়িঘড়ি করে তাকে প্রিজনভ্যানে উঠিয়ে নিয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow