অবশেষে কমতে শুরু করেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে বুধবার স্বর্ণের দাম কিছুটা কমেছে। মূলত মার্কিন ডলারের মান বাড়া এবং ভবিষ্যতে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বাড়ার কারণে স্বর্ণের দামের ওপর চাপ তৈরি হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা এবং পাল্টা হামলার পর আঞ্চলিক উত্তেজনায় স্বর্ণের আকাশ ছোঁয়ার পূর্বাভাসের মধ্যেই দাম কমায় বাজারে কিছু স্বস্তি দেখা গেছে। বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫,১৭৭.৫০ ডলারে নেমে এসেছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ১.১ শতাংশ কমে ৫,১৮৫.২০ ডলারে লেনদেন হয়েছে। খবর রয়টার্সের।  অন্যদিকে মার্কিন ডলার সূচকও (ডিএক্সওয়াই) প্রায় ০.৩ শতাংশ বেড়েছে। ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য ডলারে নির্ধারিত পণ্য, বিশেষ করে স্বর্ণ, তুলনামূলকভাবে বেশি দামী হয়ে যায়। এর ফলে বাজারে স্বর্ণের চাহিদা কিছুটা কমে যাওয়ার প্রবণতা দেখা যায়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং সুদের হার বাড়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের সতর্ক করে তুলেছে। এ কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের

অবশেষে কমতে শুরু করেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে বুধবার স্বর্ণের দাম কিছুটা কমেছে। মূলত মার্কিন ডলারের মান বাড়া এবং ভবিষ্যতে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বাড়ার কারণে স্বর্ণের দামের ওপর চাপ তৈরি হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা এবং পাল্টা হামলার পর আঞ্চলিক উত্তেজনায় স্বর্ণের আকাশ ছোঁয়ার পূর্বাভাসের মধ্যেই দাম কমায় বাজারে কিছু স্বস্তি দেখা গেছে।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫,১৭৭.৫০ ডলারে নেমে এসেছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ১.১ শতাংশ কমে ৫,১৮৫.২০ ডলারে লেনদেন হয়েছে। খবর রয়টার্সের। 

অন্যদিকে মার্কিন ডলার সূচকও (ডিএক্সওয়াই) প্রায় ০.৩ শতাংশ বেড়েছে। ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য ডলারে নির্ধারিত পণ্য, বিশেষ করে স্বর্ণ, তুলনামূলকভাবে বেশি দামী হয়ে যায়। এর ফলে বাজারে স্বর্ণের চাহিদা কিছুটা কমে যাওয়ার প্রবণতা দেখা যায়।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং সুদের হার বাড়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের সতর্ক করে তুলেছে। এ কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দাম স্বল্পমেয়াদে চাপের মুখে পড়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow