অবশেষে ক্রিকেটপ্রেমীদের সুখবর দিল পাকিস্তানের বোর্ড প্রধান

জ্বালানি অপচয় রোধ করতে দর্শকশূন্য গ্যালারিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ফাইনাল ঘিরে দর্শকদের সুখবর দিল পিসিবি। মাঠে বসে অন্তত টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগ করতে পারবেন ভক্ত-সমর্থকরা। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় নাকভি লিখেছেন, ‘প্রিয় ক্রিকেটপ্রেমীরা, আমি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। তিনি নিজেও দর্শকদের অনুমতি দেওয়ার পক্ষে ছিলেন, তবে তিনি উল্লেখ করেছেন যে বর্তমানে পাকিস্তানজুড়ে মিতব্যয়ী নীতি কার্যকর রয়েছে এবং জ্বালানি খরচ কমানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধে তিনি পিএসএল ১১-এর ফাইনালে দর্শক উপস্থিতির অনুমোদন দিয়েছেন।’ লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, মুলতান, পেশোয়ার ও ফয়সালাবাদ—এই ছয় ভেন্যুতে পিএসএলের এবারের মৌসুমের ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করেছিল পিসিবি। তবে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে পরে সিদ্ধান্ত বদলানো হয়। দর্শকহীনভাবে শুধুমাত্র করাচি ও লাহোরে ম্যাচ আ

অবশেষে ক্রিকেটপ্রেমীদের সুখবর দিল পাকিস্তানের বোর্ড প্রধান

জ্বালানি অপচয় রোধ করতে দর্শকশূন্য গ্যালারিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ফাইনাল ঘিরে দর্শকদের সুখবর দিল পিসিবি। মাঠে বসে অন্তত টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগ করতে পারবেন ভক্ত-সমর্থকরা। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় নাকভি লিখেছেন, ‘প্রিয় ক্রিকেটপ্রেমীরা, আমি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। তিনি নিজেও দর্শকদের অনুমতি দেওয়ার পক্ষে ছিলেন, তবে তিনি উল্লেখ করেছেন যে বর্তমানে পাকিস্তানজুড়ে মিতব্যয়ী নীতি কার্যকর রয়েছে এবং জ্বালানি খরচ কমানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধে তিনি পিএসএল ১১-এর ফাইনালে দর্শক উপস্থিতির অনুমোদন দিয়েছেন।’

লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, মুলতান, পেশোয়ার ও ফয়সালাবাদ—এই ছয় ভেন্যুতে পিএসএলের এবারের মৌসুমের ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করেছিল পিসিবি। তবে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে পরে সিদ্ধান্ত বদলানো হয়। দর্শকহীনভাবে শুধুমাত্র করাচি ও লাহোরে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি।

পিএসএলের এবারের মৌসুমে রান বন্যায় ভেসেছে বেশির ভাগ ম্যাচ। ২০০ রান তাড়া করেও জয়ের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। গতকাল হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে প্ল অফ নিশ্চিত করেছে ইসলামাবাদ ইউনাইটেড। সবার আগে শেষ চারে জায়গা করে নিয়েছে পেশোয়ার জালমি। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাবর আজমের দল। দুইয়ে থাকা মুলতান সুলতানসও এরই মধ্যে প্লে অফে উঠেছে। বাকি একটা জায়গার জন্য লড়াই করছে লাহোর কালান্দার্স, হায়দরাবাদ এবং করাচি কিংস।

৯ ম্যাচ শেষে পিন্ডিজের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। লিগ পর্বের বাকি অংশ এবং প্লে অফ শেষে আগামী ৩ মে পিএসএলের ফাইনাল মাঠে গড়াবে। ম্যাচটির ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow