অবশেষে রিয়ালেই চুক্তি নবায়ন করছেন ভিনিসিয়ুস

সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল কোচ হোসে মরিনহোর সঙ্গে ইতিবাচক সম্পর্কের কারণে মাদ্রিদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্রাজিলিয়ান। তবে এই আলোচনার মধ্যেই বুধবার (৫ আগস্ট) হঠাৎ নিজের সোশ্যাল মিডিয়ার সব পোস্ট মুছে দিয়ে দলবদলের গুঞ্জন উসকে দিয়েছিলেন ভিনিসিয়ুস। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানায়, বুধবার রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনার পর সান্তিয়াগো বার্নাব্যুতেই থেকে যাচ্ছেন ভিনিসিয়ুস। স্প্যানিশ ক্লাবটির ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত বৈঠকের পর তারা এই ব্রাজিলিয়ান তারকার জন্য চুক্তির শর্ত আরও লোভনীয় করেছে। রিয়াল মাদ্রিদ তাদের বেতন বৃদ্ধির প্রস্তাবে অনেকটাই সফল। নতুন প্রস্তাব অনুযায়ী, বছরে ৩০৭ কোটি ৯৩ লাখ টাকা (১৮.৫ মিলিয়ন পাউন্ড) পারিশ্রমিক পাবেন ভিনিসিয়ুস। ফলে তাকে দলে রেখে দেওয়ার বিষয়ে ক্লাবটি এখন পুরোপুরি আত্মবিশ্বাসী। আগামী জুনে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া এই ফরোয়ার্ডকে নিয়ে জানুয়ারি থেকেই আলোচনা চলছিল। ইংলিশ ক্লাব আর্সেনাল ভিনিসিয়ুসকে তার প্রাথমিক চা

অবশেষে রিয়ালেই চুক্তি নবায়ন করছেন ভিনিসিয়ুস

সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল কোচ হোসে মরিনহোর সঙ্গে ইতিবাচক সম্পর্কের কারণে মাদ্রিদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্রাজিলিয়ান। তবে এই আলোচনার মধ্যেই বুধবার (৫ আগস্ট) হঠাৎ নিজের সোশ্যাল মিডিয়ার সব পোস্ট মুছে দিয়ে দলবদলের গুঞ্জন উসকে দিয়েছিলেন ভিনিসিয়ুস।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানায়, বুধবার রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনার পর সান্তিয়াগো বার্নাব্যুতেই থেকে যাচ্ছেন ভিনিসিয়ুস। স্প্যানিশ ক্লাবটির ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত বৈঠকের পর তারা এই ব্রাজিলিয়ান তারকার জন্য চুক্তির শর্ত আরও লোভনীয় করেছে।

রিয়াল মাদ্রিদ তাদের বেতন বৃদ্ধির প্রস্তাবে অনেকটাই সফল। নতুন প্রস্তাব অনুযায়ী, বছরে ৩০৭ কোটি ৯৩ লাখ টাকা (১৮.৫ মিলিয়ন পাউন্ড) পারিশ্রমিক পাবেন ভিনিসিয়ুস। ফলে তাকে দলে রেখে দেওয়ার বিষয়ে ক্লাবটি এখন পুরোপুরি আত্মবিশ্বাসী।

আগামী জুনে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া এই ফরোয়ার্ডকে নিয়ে জানুয়ারি থেকেই আলোচনা চলছিল। ইংলিশ ক্লাব আর্সেনাল ভিনিসিয়ুসকে তার প্রাথমিক চাওয়া অনুযায়ী বেতনে চুক্তি করতে সবরকম চেষ্টা চালিয়েছে। তবে রিয়ালের নতুন এবং লোভনীয় প্রস্তাব পুরো আলোচনার মোড় ঘুরে যায়।

ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ভিনিসিয়ুসের চুক্তির অগ্রগতির বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করার কাছাকাছি পৌঁছে গেছেন ভিনিসিয়ুস। গ্রীষ্মের দলবদলে অনিশ্চয়তা এড়াতে দ্রুততম সময়েই এই বিষয়ের নিষ্পত্তি চেয়েছিল রিয়াল মাদ্রিদ।

রোমানো বলেন, আমার প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাদ্রিদে ভিনিসিয়ুস, তার প্রতিনিধি সংস্থা 'রক নেশন' এবং রিয়াল মাদ্রিদ বোর্ডের মধ্যকার মুখোমুখি বৈঠকের পর ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের বিষয়টি অনেকটা নিশ্চিত। 

অন্যদিকে, আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা সম্প্রতি চলতি ট্রান্সফার উইন্ডো নিয়ে কথা বলতে গিয়ে স্পষ্ট করেছেন যে, তারা দল শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দলে নতুন মুখের আনাগোনা থাকবে এটাই স্বাভাবিক। ট্রান্সফার মার্কেট ও প্রতিযোগীদের দিকে তাকালেই বিষয়টি বোঝা যায়। 

সূত্র : গোলডটকম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow