অবশেষে সুখবর মিলল স্যামি-হেটমায়ারদের

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও দেশে ফেরা হচ্ছিল না ক্যারিবীয়দের। অবশেষে সুখবর মিলল স্যামি-হেটমায়ারদের। মূলত মধ্যপ্রাচ্যে বিদ্যমান অস্হিরতার প্রভাবেই ভারতে আটকা পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। গত রোববার ভারতে কাছে হেরে বিদায়ের পর থেকেই কলকাতায় অবস্থান করে দলটির ক্রিকেটাররা। এ নিয়ে কয়েক দিন অপেক্ষার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেশের ফেরার আকুতি জানান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি শুধু বাড়ি যেতে চাই।’ এর কিছুক্ষণ পরই আরেকটি পোস্টে আইসিসির কাছ থেকে কোন ঘোষণার আশা চেয়ে স্যামি লেখেন, ‘অন্তত একটা আপডেট দিন, কিছু একটা বলুন। আজ, কাল নাকি আগামী সপ্তাহে? পাঁচ দিন হয়ে গেল!’ অবশ্য বৃহস্পতিবার সন্ধ্যায় স্যামির কণ্ঠেই শোনা গেল স্বস্তির সুর। আইসিসি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার পর তিনি এক্সে লিখেছেন, ‘আপডেট পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজ দল এটাই চেয়েছিল।’ আইসিসির সূত্র, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছে, কলকাতা থেকে চার্টার্ড ফ্লাইটে লন্ডন নেওয়া হবে ক্রিকেটারদের, সেখান থেকে ত

অবশেষে সুখবর মিলল স্যামি-হেটমায়ারদের
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও দেশে ফেরা হচ্ছিল না ক্যারিবীয়দের। অবশেষে সুখবর মিলল স্যামি-হেটমায়ারদের। মূলত মধ্যপ্রাচ্যে বিদ্যমান অস্হিরতার প্রভাবেই ভারতে আটকা পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। গত রোববার ভারতে কাছে হেরে বিদায়ের পর থেকেই কলকাতায় অবস্থান করে দলটির ক্রিকেটাররা। এ নিয়ে কয়েক দিন অপেক্ষার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেশের ফেরার আকুতি জানান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি শুধু বাড়ি যেতে চাই।’ এর কিছুক্ষণ পরই আরেকটি পোস্টে আইসিসির কাছ থেকে কোন ঘোষণার আশা চেয়ে স্যামি লেখেন, ‘অন্তত একটা আপডেট দিন, কিছু একটা বলুন। আজ, কাল নাকি আগামী সপ্তাহে? পাঁচ দিন হয়ে গেল!’ অবশ্য বৃহস্পতিবার সন্ধ্যায় স্যামির কণ্ঠেই শোনা গেল স্বস্তির সুর। আইসিসি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার পর তিনি এক্সে লিখেছেন, ‘আপডেট পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজ দল এটাই চেয়েছিল।’ আইসিসির সূত্র, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছে, কলকাতা থেকে চার্টার্ড ফ্লাইটে লন্ডন নেওয়া হবে ক্রিকেটারদের, সেখান থেকে তারা নিজ নিজ গন্তব্যে ফিরবেন। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে শুক্রবার সকালেই রওনা দিতে পারেন ওয়েস্ট ইন্ডিয়ানরা। শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, একই সমস্যায় পড়েছিল জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা দলও। জিম্বাবুয়ে ক্রিকেট দল অবশ্য ইতিমধ্যে ছোট ছোট দলে ভাগ হয়ে ভারত ছাড়া শুরু করেছে। অন্যদিকে গত বুধবার নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকাও তাদের মতো ছোট ছোট দলে ভারত ছাড়তে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow