অবসর ঘোষণার পরও যে কারণে অক্ষয়ের ছবিতে গান গাইলেন অরিজিৎ

নতুন বছরের শুরুতেই প্লেব্যাক থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং। কিন্তু অক্ষয় কুমার অভিনীত প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ ছবিতে সম্প্রতি তিনি নিজের কণ্ঠে গেয়েছেন রোম্যান্টিক গান ‘তু হি দিসদা’। অবসর ঘোষণা থাকলেও গায়ক নিজেই নির্মাতা ও সুরকার প্রীতমের সঙ্গে যোগাযোগ করে গানটি গাইতে চেয়েছিলেন। সূত্রের দাবি, অরিজিৎ গানটিতে একাত্মতা অনুভব করেছিলেন এবং বিশ্বাস করেছিলেন, তিনি গানটিতে গভীরতা ও প্রাণ যোগ করতে পারবেন। এ কারণেই তিনি নিজের ইচ্ছায় ছবির প্লেব্যাকের অংশ হয়ে উঠলেন। গান শোনার সঙ্গে সঙ্গে গোটা টিম উচ্ছ্বসিত হয়ে ওঠে। যদিও নেটাগরিকদের একাংশ দাবি করেছে, প্রীতমের গান হওয়ায় হয়তো নাকচ করতে পারেননি অরিজিৎ। অবসর ঘোষণার পরও অরিজিতের এই সিদ্ধান্ত ভক্তদের মধ্যে আনন্দ ও বিস্ময় জাগিয়েছে। ১০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি, যেখানে অরিজিতের কণ্ঠে ‘তু হি দিসদা’ গানটি অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে।   এলআইএ

অবসর ঘোষণার পরও যে কারণে অক্ষয়ের ছবিতে গান গাইলেন অরিজিৎ

নতুন বছরের শুরুতেই প্লেব্যাক থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং। কিন্তু অক্ষয় কুমার অভিনীত প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ ছবিতে সম্প্রতি তিনি নিজের কণ্ঠে গেয়েছেন রোম্যান্টিক গান ‘তু হি দিসদা’।

অবসর ঘোষণা থাকলেও গায়ক নিজেই নির্মাতা ও সুরকার প্রীতমের সঙ্গে যোগাযোগ করে গানটি গাইতে চেয়েছিলেন।

সূত্রের দাবি, অরিজিৎ গানটিতে একাত্মতা অনুভব করেছিলেন এবং বিশ্বাস করেছিলেন, তিনি গানটিতে গভীরতা ও প্রাণ যোগ করতে পারবেন। এ কারণেই তিনি নিজের ইচ্ছায় ছবির প্লেব্যাকের অংশ হয়ে উঠলেন। গান শোনার সঙ্গে সঙ্গে গোটা টিম উচ্ছ্বসিত হয়ে ওঠে।

যদিও নেটাগরিকদের একাংশ দাবি করেছে, প্রীতমের গান হওয়ায় হয়তো নাকচ করতে পারেননি অরিজিৎ।

অবসর ঘোষণার পরও অরিজিতের এই সিদ্ধান্ত ভক্তদের মধ্যে আনন্দ ও বিস্ময় জাগিয়েছে। ১০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি, যেখানে অরিজিতের কণ্ঠে ‘তু হি দিসদা’ গানটি অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow