অবসরের গুঞ্জনে মুখ খুললেন রোনালদো
ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের নকআউট ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেই গুঞ্জনের সূত্র ছিলেন তার বোন কাতিয়া আভেইরো। টরন্টো স্টেডিয়ামের বাইরে তিনি বলেছিলেন, “আমার বিশ্বাস, এটাই তার শেষ।” তবে ম্যাচ শেষে সেই গুঞ্জনে নিজেই পানি ঢেলে দিয়েছেন পর্তুগালের অধিনায়ক। ৪১ বছর বয়সী রোনালদো জানিয়েছেন, জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি। আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্নের জবাবে রোনালদো বলেন, “এই মুহূর্তে আমার ভবিষ্যৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। টুর্নামেন্ট শেষ হলে পরিবারের সঙ্গে আলোচনা করব। এরপর সবার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, সেই সিদ্ধান্তই নেব।” তিনি আরও বলেন, “আমি কখনো আবেগের বশে সিদ্ধান্ত নিই না। সবকিছু শান্তভাবে বিবেচনা করি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মুহূর্তটা উপভোগ করা।” এর আগে ম্যাচ শুরুর আগে কাতিয়া আভেইরো দাবি করেছিলেন, তার কাছে থাকা তথ্য অনুযায়ী সমর্থকরা হয়তো এবার জাতীয় দলের জার্সিতে রোনালদোকে শেষবারের মতো দেখতে যাচ্ছেন। তিনি বলেন, “আজই না হলেও, আমার বিশ্বাস এটাই তার ‘লাস্ট ড্যান্স’।” এদিকে মাঠে নিজের পারফরম্যান্স দিয়ে আলোচনার কেন্দ্রবি
ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের নকআউট ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেই গুঞ্জনের সূত্র ছিলেন তার বোন কাতিয়া আভেইরো। টরন্টো স্টেডিয়ামের বাইরে তিনি বলেছিলেন, “আমার বিশ্বাস, এটাই তার শেষ।”
তবে ম্যাচ শেষে সেই গুঞ্জনে নিজেই পানি ঢেলে দিয়েছেন পর্তুগালের অধিনায়ক। ৪১ বছর বয়সী রোনালদো জানিয়েছেন, জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি।
আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্নের জবাবে রোনালদো বলেন, “এই মুহূর্তে আমার ভবিষ্যৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। টুর্নামেন্ট শেষ হলে পরিবারের সঙ্গে আলোচনা করব। এরপর সবার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, সেই সিদ্ধান্তই নেব।”
তিনি আরও বলেন, “আমি কখনো আবেগের বশে সিদ্ধান্ত নিই না। সবকিছু শান্তভাবে বিবেচনা করি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মুহূর্তটা উপভোগ করা।”
এর আগে ম্যাচ শুরুর আগে কাতিয়া আভেইরো দাবি করেছিলেন, তার কাছে থাকা তথ্য অনুযায়ী সমর্থকরা হয়তো এবার জাতীয় দলের জার্সিতে রোনালদোকে শেষবারের মতো দেখতে যাচ্ছেন। তিনি বলেন, “আজই না হলেও, আমার বিশ্বাস এটাই তার ‘লাস্ট ড্যান্স’।”
এদিকে মাঠে নিজের পারফরম্যান্স দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রোনালদো। ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে পড়া অবস্থায় পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান তিনি। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল। পরে যোগ করা সময়ে গনসালো রামোসের নাটকীয় গোলে ২-১ ব্যবধানে জয় পেয়ে শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
What's Your Reaction?