অবিলম্বে বার কাউন্সিল নির্বাচনের দাবি এসসিপির আইনজীবীদের

অবিলম্বে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আইনজীবী সংগঠন ন্যাশনাল ল’ অ্যালায়েন্স (এনএলএ)। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে এ দাবি জানান দলটির আইনবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মুসা। রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনএলএ। ব্রিফিংয়ের সময় আরও উপস্থিত ছিলেন এনএলএর আহ্বায়ক এস এম আজমল হোসাইন, সদস্য সচিব ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এরশাদুল বারী খন্দকার, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মোস্তফা শরীফী, যুগ্ম সদস্য সচিব লাবাবুল বাসার, রুহি সামসাদ আরা, এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন প্রমুখ। এ সময় জহিরুল ইসলাম মুসা বলেন, আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠানের জন্য গেজেট প্রকাশ করা হয়েছিল। সেই গেজেট অনুযায়ী ১৬ এপ্রিল ছিল মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন। এরই মধ্যে এনসিপি সমর্থিত ন্যাশনাল ল’ অ্যালায়েন্স বার কাউন্সিলের ১৪টি পদের বিপরীতে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সারাদেশ থেকে তাদের সমর্থিত আইনজীবীরা ফরম উত্তোলন করেন। তিনি বলেন

অবিলম্বে বার কাউন্সিল নির্বাচনের দাবি এসসিপির আইনজীবীদের

অবিলম্বে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আইনজীবী সংগঠন ন্যাশনাল ল’ অ্যালায়েন্স (এনএলএ)। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে এ দাবি জানান দলটির আইনবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মুসা। রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনএলএ।

ব্রিফিংয়ের সময় আরও উপস্থিত ছিলেন এনএলএর আহ্বায়ক এস এম আজমল হোসাইন, সদস্য সচিব ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এরশাদুল বারী খন্দকার, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মোস্তফা শরীফী, যুগ্ম সদস্য সচিব লাবাবুল বাসার, রুহি সামসাদ আরা, এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন প্রমুখ।

এ সময় জহিরুল ইসলাম মুসা বলেন, আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠানের জন্য গেজেট প্রকাশ করা হয়েছিল। সেই গেজেট অনুযায়ী ১৬ এপ্রিল ছিল মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন। এরই মধ্যে এনসিপি সমর্থিত ন্যাশনাল ল’ অ্যালায়েন্স বার কাউন্সিলের ১৪টি পদের বিপরীতে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সারাদেশ থেকে তাদের সমর্থিত আইনজীবীরা ফরম উত্তোলন করেন।

তিনি বলেন, কিন্তু গত ১৫ এপ্রিল গভীর রাতে বার কাউন্সিলের একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেখানে শুধু ১৯ মে’র নির্বাচন স্থগিত করার কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে দাবি জানাচ্ছি—অবিলম্বে বার কাউন্সিল নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।

এনসিপির আইন সম্পাদক জহিরুল ইসলাম মুসা আরও বলেন, আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে, এর কোনো বিকল্প নেই। নির্বাচন না হলে বিএনপির লোকজন একটি রাজনৈতিক কাঠামোর আড়ালে অবৈধভাবে বার কাউন্সিল দখলে রাখার চেষ্টা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি।

মাসদার হোসেন প্রসঙ্গে তিনি বলেন, খুবই দুঃখজনকভাবে রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমরা বার কাউন্সিল অর্ডারের সংশ্লিষ্ট ধারাগুলো পর্যালোচনা করেছি। আমাদের মতে, এই নোটিশটি সম্পূর্ণ বেআইনি। কারণ বার কাউন্সিলের প্রবিধান অনুযায়ী কারও বিরুদ্ধে অভিযোগ এলে একটি ট্রাইব্যুনাল গঠন করে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে শুনানি শেষে সিদ্ধান্ত নেওয়ার বিধান রয়েছে। কিন্তু কাউন্সিলের সভায় বসে কারও সনদ স্থগিত করার বিধান আইনে নেই।

তিনি দাবি করেন, যে প্রক্রিয়ায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আইনসম্মত নয় এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। কারণ মাসদার হোসেন সাহেব বিখ্যাত মাসদার হোসেন মামলার বাদী ছিলেন।

এফএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow