অবিশ্বাস্য এমবাপে, এক মৌসুমে তিন গোল্ডেন বুট!
ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ব্যক্তিগত অর্জনের দিক থেকে অসাধারণ এক মৌসুম শেষ করলেন। ২০২৫-২৬ মৌসুমে তিনি বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা- এই তিনটি বড় প্রতিযোগিতারই সর্বোচ্চ গোলদাতা হয়ে অনন্য কীর্তি গড়েছেন। তবে, তার জন্য বড় আক্ষেপের বিষয় হলো- সব জায়গায় সর্বোচ্চ গোলদাতা হয়েও কোনো ট্রফি জিততে পারেননি। ২০২৬ বিশ্বকাপে এমবাপে করেছেন ১০ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি গোল। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লিওনেল মেসি প্রয়োজনীয় সংখ্যক গোল করতে না পারায় টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট নিশ্চিত হয় এমবাপের। শেষ পর্যন্ত স্পেনের কাছে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। এর আগেই রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা এবং ২০২৫-২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ গোলদাতার মর্যাদা অর্জন করেছিলেন এমবাপে। লা লিগায় ২০২৫-২৬ মৌসুমে তিনি করেছেন ২৫ গোল। যে কারণে টানা দ্বিতীয়বার জিতলেন পিচিচি ট্রফি। এছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এমবাপে করেছেন সর্বোচ্চ ১৫টি গোল। ক্লাব ও জাতীয় দল- উভয় পর্যায়েই ধারাবাহিকভাবে গোল করার স
ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ব্যক্তিগত অর্জনের দিক থেকে অসাধারণ এক মৌসুম শেষ করলেন। ২০২৫-২৬ মৌসুমে তিনি বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা- এই তিনটি বড় প্রতিযোগিতারই সর্বোচ্চ গোলদাতা হয়ে অনন্য কীর্তি গড়েছেন। তবে, তার জন্য বড় আক্ষেপের বিষয় হলো- সব জায়গায় সর্বোচ্চ গোলদাতা হয়েও কোনো ট্রফি জিততে পারেননি।
২০২৬ বিশ্বকাপে এমবাপে করেছেন ১০ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি গোল। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লিওনেল মেসি প্রয়োজনীয় সংখ্যক গোল করতে না পারায় টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট নিশ্চিত হয় এমবাপের। শেষ পর্যন্ত স্পেনের কাছে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।
এর আগেই রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা এবং ২০২৫-২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ গোলদাতার মর্যাদা অর্জন করেছিলেন এমবাপে। লা লিগায় ২০২৫-২৬ মৌসুমে তিনি করেছেন ২৫ গোল। যে কারণে টানা দ্বিতীয়বার জিতলেন পিচিচি ট্রফি।
এছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এমবাপে করেছেন সর্বোচ্চ ১৫টি গোল। ক্লাব ও জাতীয় দল- উভয় পর্যায়েই ধারাবাহিকভাবে গোল করার সামর্থ্যই তাকে এক মৌসুমে তিন গোল্ডেন বুট জয়ের বিরল সম্মান এনে দিলো।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটিও এমবাপের জন্য টানা দ্বিতীয়। ২০২২ কাতার বিশ্বকাপে তিনি করেছিলেন ৮ গোল এবং সেবারও জিতেছিলেন গোল্ডেন বুট। চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও ১০ গোল করে আবারও টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা হয়ে সেই কীর্তির পুনরাবৃত্তি করলেন ফরাসি এই ফরোয়ার্ড।
আরএএইচইউএল/আইএইচএস
What's Your Reaction?