অবৈধ পুশ-ইন ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

সব ধরনের অবৈধ পুশ-ইনের চেষ্টাকে বাধা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে। সমস্ত অবৈধ পুশ-ইনের চেষ্টাকে আমরা বাধা দেব। এ পর্যন্ত তাই হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক সাংবাদিক প্রশ্ন করেন- আগামীকাল থেকে চারদিনের বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠক হবে নয়াদিল্লিতে। এমন একটা সময়ে বৈঠক হচ্ছে যখন পুশ-ইনের বিষয় বেশি আলোচনায়। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিজি লেভেলের মিটিংটা একবার বাংলাদেশে হয়, আর একবার ভারতে হয়। এবার আমাদের ভারতে যাওয়ার পালা। ভারতে সমস্ত বিষয়গুলো আলোচনা হবে। এটাকে ডিজিএলটি বলা হয়, ডিজি লেভেলের টক। সেই টকের সিদ্ধান্তগুলো সেখানে সামারাইজ করে সিগনেচারের বিষয় আছে, সেটা আগে আলোচনা হোক, দেখি।’ তিনি বলেন, সীমান্তের সমস্ত বিষয় আলোচনা হবে। আমরা ডিপ্লোমেটিক চ্যানেলে এগুলো আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে। সমস্ত অবৈধ পুশ-ইনের চেষ্টাকে আমরা বাধা দেব। এ পর্যন্ত তাই হয়েছে। তবে বিষয়গুলো ডিপ্লোমেটিক চ্য

অবৈধ পুশ-ইন ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

সব ধরনের অবৈধ পুশ-ইনের চেষ্টাকে বাধা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে। সমস্ত অবৈধ পুশ-ইনের চেষ্টাকে আমরা বাধা দেব। এ পর্যন্ত তাই হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক প্রশ্ন করেন- আগামীকাল থেকে চারদিনের বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠক হবে নয়াদিল্লিতে। এমন একটা সময়ে বৈঠক হচ্ছে যখন পুশ-ইনের বিষয় বেশি আলোচনায়।

এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিজি লেভেলের মিটিংটা একবার বাংলাদেশে হয়, আর একবার ভারতে হয়। এবার আমাদের ভারতে যাওয়ার পালা। ভারতে সমস্ত বিষয়গুলো আলোচনা হবে। এটাকে ডিজিএলটি বলা হয়, ডিজি লেভেলের টক। সেই টকের সিদ্ধান্তগুলো সেখানে সামারাইজ করে সিগনেচারের বিষয় আছে, সেটা আগে আলোচনা হোক, দেখি।’

তিনি বলেন, সীমান্তের সমস্ত বিষয় আলোচনা হবে। আমরা ডিপ্লোমেটিক চ্যানেলে এগুলো আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে। সমস্ত অবৈধ পুশ-ইনের চেষ্টাকে আমরা বাধা দেব। এ পর্যন্ত তাই হয়েছে। তবে বিষয়গুলো ডিপ্লোমেটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন।

জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন আগামী ৮ থেকে ১১ জুন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এ সম্মেলনে সীমান্ত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে।

অন্যদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে সম্মেলনে অংশ নেবে ভারতীয় প্রতিনিধিদল।

টিটি/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow