অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে পুলিশের পদক্ষেপ জানতে আইনজীবীর আবেদন

রাজধানীর গুলশান-বনানীসহ বিভিন্ন এলাকায় অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন সংক্রান্ত পুলিশের গ্রহণ করা পদক্ষেপ জানতে চেয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ডিএমপির পুলিশ কমিশনার বরাবর মঙ্গলবার (২৮ এপ্রিল) ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস. এম. জুলফিকার আলী জুনু এই আবেদন করেন। আবেদনে বলা হয়, গত ৩ মার্চ এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছিলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ডিএমপি কর্তৃপক্ষের কাছে দাখিল হওয়া আবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। তবে অভিযোগ করা হয়েছে, আদালতের নির্দেশনার যথাযথ বাস্তবায়ন এখনো দৃশ্যমান নয়। রাজধানীর বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন সিসা লাউঞ্জে মাদক সেবন ও সংশ্লিষ্ট অবৈধ কার্যক্রম চলমান রয়েছে, যা বিদ্যমান আইন লঙ্ঘন করছে। আবেদনে পুলিশের কাছে যেসব তথ্য চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে গ্রহণ করা পদক্ষেপ, বর্তমান অবস্থা, অবৈধ সিসা লাউঞ্জের বিরুদ্ধে অভিযান, মামলা ও গ্রেফতারে তথ্য, দায়িত্বে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্

অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে পুলিশের পদক্ষেপ জানতে আইনজীবীর আবেদন

রাজধানীর গুলশান-বনানীসহ বিভিন্ন এলাকায় অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন সংক্রান্ত পুলিশের গ্রহণ করা পদক্ষেপ জানতে চেয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

ডিএমপির পুলিশ কমিশনার বরাবর মঙ্গলবার (২৮ এপ্রিল) ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস. এম. জুলফিকার আলী জুনু এই আবেদন করেন।

আবেদনে বলা হয়, গত ৩ মার্চ এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছিলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ডিএমপি কর্তৃপক্ষের কাছে দাখিল হওয়া আবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

তবে অভিযোগ করা হয়েছে, আদালতের নির্দেশনার যথাযথ বাস্তবায়ন এখনো দৃশ্যমান নয়। রাজধানীর বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন সিসা লাউঞ্জে মাদক সেবন ও সংশ্লিষ্ট অবৈধ কার্যক্রম চলমান রয়েছে, যা বিদ্যমান আইন লঙ্ঘন করছে।

আবেদনে পুলিশের কাছে যেসব তথ্য চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে গ্রহণ করা পদক্ষেপ, বর্তমান অবস্থা, অবৈধ সিসা লাউঞ্জের বিরুদ্ধে অভিযান, মামলা ও গ্রেফতারে তথ্য, দায়িত্বে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা ও ভবিষ্যৎ করণীয় পরিকল্পনার বিষয়ে জানতে চেয়েছেন।

আবেদনে আরও বলা হয়, বিষয়টি জনস্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং লিখিতভাবে জানানো জরুরি।

এফএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow