অভিযানে ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার
চট্টগ্রামের বাঁশখালী ও সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া পৃথক দুটি ধর্ষণ মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগর ও কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার আরিফ উল্লাহ (২৫) এবং ঢাকার তুরাগ এলাকার শরিফুল ইসলাম মিন্টু (৪৫)। র্যাব-৭ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাঁশখালী থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আরিফ উল্লাহ চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অবস্থান করছেন। পরে রাত সাড়ে ৭টার দিকে শাহ আমানত সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একই রাতে আরেকটি অভিযানে র্যাব-১১ এর সহযোগিতায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকা থেকে শরিফুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করা হয়। তিনি সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া আরেকটি ধর্ষণ মামলার প্রধান আসামি। র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, দুই আসামিই ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। গ্রেফতার দুজনক
চট্টগ্রামের বাঁশখালী ও সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া পৃথক দুটি ধর্ষণ মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগর ও কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার আরিফ উল্লাহ (২৫) এবং ঢাকার তুরাগ এলাকার শরিফুল ইসলাম মিন্টু (৪৫)।
র্যাব-৭ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাঁশখালী থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আরিফ উল্লাহ চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অবস্থান করছেন। পরে রাত সাড়ে ৭টার দিকে শাহ আমানত সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
একই রাতে আরেকটি অভিযানে র্যাব-১১ এর সহযোগিতায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকা থেকে শরিফুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করা হয়। তিনি সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া আরেকটি ধর্ষণ মামলার প্রধান আসামি।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, দুই আসামিই ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। গ্রেফতার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এএমএ
What's Your Reaction?