অভিষেক-ঐশ্বরিয়ার ১৯ বছরের সুখী দাম্পত্য জীবনের গোপন মন্ত্র

ভালোবাসা, শ্রদ্ধা আর পারস্পরিক ভরসার এক উজ্জ্বল দৃষ্টান্ত ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। বলিউডের এই জনপ্রিয় দম্পতি পার করলেন দাম্পত্য জীবনের ১৯ বছর। বিশেষ দিনটি উদযাপন করেছেন মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে। বিবাহবার্ষিকীতে সামাজিক মাধ্যমে শেয়ার করা এক মিষ্টি ছবিও নজর কেড়েছে ভক্তদের। এই বিশেষ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে আবেগঘন মন্তব্য করেন অভিষেক। তার ভাষায়, ঐশ্বরিয়া শুধু তার সহধর্মিণী নন, বরং মেয়ে আরাধ্যাকে সঠিক মূল্যবোধে গড়ে তোলার মূল কারিগর এবং তার জীবনের ‘সোলমেট’। দীর্ঘ দাম্পত্যের রহস্য কী? এমন প্রশ্নের জবাবে মজার ছলেই এক অভিনব মন্ত্র শোনান অভিষেক। তিনি বলেন, “প্রতিদিন রাতে ঘুমানোর আগে কোনো ভুল না করলেও স্ত্রীর কাছে তিনবার ‘সরি’ বলুন!” অভিষেকের এই রসিক মন্তব্যেই যেন ফুটে ওঠে তাদের সম্পর্কের সহজ-সরল রসায়ন। ২০০৭ সালের ২০ এপ্রিল রূপকথার মতো আয়োজনে বিয়ে হয়েছিল এই তারকা জুটির। তবে অভিষেক জানান, তাদের প্রথম দেখা হয়েছিল ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ সিনেমার সেটে। তখনই যে এই সম্পর্ক এতদূর গড়াবে, তা ভাবেননি তিনি। পরে জে. পি. দত্তর ‘উমরাও জান’ সিনেমার শুটিংয়ে কাছাকাছি আসেন ত

অভিষেক-ঐশ্বরিয়ার ১৯ বছরের সুখী দাম্পত্য জীবনের গোপন মন্ত্র

ভালোবাসা, শ্রদ্ধা আর পারস্পরিক ভরসার এক উজ্জ্বল দৃষ্টান্ত ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। বলিউডের এই জনপ্রিয় দম্পতি পার করলেন দাম্পত্য জীবনের ১৯ বছর। বিশেষ দিনটি উদযাপন করেছেন মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে। বিবাহবার্ষিকীতে সামাজিক মাধ্যমে শেয়ার করা এক মিষ্টি ছবিও নজর কেড়েছে ভক্তদের।

এই বিশেষ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে আবেগঘন মন্তব্য করেন অভিষেক। তার ভাষায়, ঐশ্বরিয়া শুধু তার সহধর্মিণী নন, বরং মেয়ে আরাধ্যাকে সঠিক মূল্যবোধে গড়ে তোলার মূল কারিগর এবং তার জীবনের ‘সোলমেট’।

দীর্ঘ দাম্পত্যের রহস্য কী? এমন প্রশ্নের জবাবে মজার ছলেই এক অভিনব মন্ত্র শোনান অভিষেক। তিনি বলেন, “প্রতিদিন রাতে ঘুমানোর আগে কোনো ভুল না করলেও স্ত্রীর কাছে তিনবার ‘সরি’ বলুন!” অভিষেকের এই রসিক মন্তব্যেই যেন ফুটে ওঠে তাদের সম্পর্কের সহজ-সরল রসায়ন।

২০০৭ সালের ২০ এপ্রিল রূপকথার মতো আয়োজনে বিয়ে হয়েছিল এই তারকা জুটির। তবে অভিষেক জানান, তাদের প্রথম দেখা হয়েছিল ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ সিনেমার সেটে। তখনই যে এই সম্পর্ক এতদূর গড়াবে, তা ভাবেননি তিনি। পরে জে. পি. দত্তর ‘উমরাও জান’ সিনেমার শুটিংয়ে কাছাকাছি আসেন তারা। এরপর মানি রত্নমের ‘গুরু’ সিনেমার কাজ চলাকালীনই বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি। মণি রত্নমকে আজও নিজেদের ‘গডফাদার’ বলে মানেন তারা।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন অভিষেক। তার হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট।

এর মধ্যে রিতেশ দেশমুখ পরিচালিত ‘রাজা শিবাজি’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাতে আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, ভাগ্যশ্রী ও ফরদিন খান।

আরও পড়ুন:
গম পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে নায়িকাকে 
মুক্তির আগেই শাহরুখের ‘কিং’ সিনেমার মোটা অংকের আয় 

এছাড়া সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমাতেও কাজ করছেন অভিষেক। এই বিগ বাজেট ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow