অভিষেকেই ৬ উইকেট রুবেলের, গাজী গ্রুপের রুদ্ধশ্বাস জয়
এর আগে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি ও বিপিএলে নিজের সামর্থ্য দেখিয়েছেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল। এবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয়েছে তার। সেখানে নিজের সপ্তম ম্যাচে এসে ভেলকি দেখালেন রুবেল, তাতে ঢাকা লিওপার্ডসের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ২৩ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মোহাম্মদ রুবেল। মঙ্গলবার বসুন্ধরা স্পোর্ট কমপ্লেক্সে ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডে ঢাকা লিওপার্ডসকে ১ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগে ব্যাটিং করে রুবেলের ভেলকিতে ১৫৩ রানে গুটিয়ে যায় লিওপার্ডস। জবাবে শোভন মোড়লের ফিফটিতে জয় পায় গাজী গ্রুপ। ৮ ম্যাচে ৪ জয়ে টেবিলের ৬ নম্বরে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর সমান ম্যাচে সম পরিমাণ জয়ে ৫ নম্বরে লিওপার্ডস। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে ছিল গাজী গ্রুপ। দুই ওপেনার ইমন আলি ও শোভন মোড়ল ছাড়া বলার মতো রান করতে পারেননি কেউ। ইমন ২৬ বলে ৩১ ও শোভন ৫৬ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। ৪৭ রানের মাথায় ইমনের বিদায়ের পর এক প্রান্ত আগলে রাখেন শোভন। অন্যদিকে মঈন খান ও হাসান মুরাদের বোলিং তোপে বাকিরা ছিলেন যাওয়া-আসার মিছিলে। শো
এর আগে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি ও বিপিএলে নিজের সামর্থ্য দেখিয়েছেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল। এবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয়েছে তার।
সেখানে নিজের সপ্তম ম্যাচে এসে ভেলকি দেখালেন রুবেল, তাতে ঢাকা লিওপার্ডসের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ২৩ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মোহাম্মদ রুবেল।
মঙ্গলবার বসুন্ধরা স্পোর্ট কমপ্লেক্সে ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডে ঢাকা লিওপার্ডসকে ১ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
আগে ব্যাটিং করে রুবেলের ভেলকিতে ১৫৩ রানে গুটিয়ে যায় লিওপার্ডস। জবাবে শোভন মোড়লের ফিফটিতে জয় পায় গাজী গ্রুপ।
৮ ম্যাচে ৪ জয়ে টেবিলের ৬ নম্বরে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর সমান ম্যাচে সম পরিমাণ জয়ে ৫ নম্বরে লিওপার্ডস।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে ছিল গাজী গ্রুপ। দুই ওপেনার ইমন আলি ও শোভন মোড়ল ছাড়া বলার মতো রান করতে পারেননি কেউ। ইমন ২৬ বলে ৩১ ও শোভন ৫৬ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। ৪৭ রানের মাথায় ইমনের বিদায়ের পর এক প্রান্ত আগলে রাখেন শোভন।
অন্যদিকে মঈন খান ও হাসান মুরাদের বোলিং তোপে বাকিরা ছিলেন যাওয়া-আসার মিছিলে। শোভন ফেরার পর সালমান হোসেন ইমনের ১৮ ও শেষদিকে লিওন ইসলামের ২৭ বলে ১৪ রানে ভর করে শ্বাসরুদ্ধকর জয় নিশ্চিত করে গাজী গ্রুপ।
এর আগে সৈকত আলি-জাকির হাসান উদ্বোধনী জুটিতে লিওপার্ডসের স্কোরবোর্ডে জমা করেন ৮৫ রান। রহিম আহমেদের বলে ৪৫ রানে জাকিরের বিদায়ের পর দলটির ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মুড়ি মুড়কির মতো উইকেট তুলতে থাকেন রুবেল। দলের ৫ম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে আরেক ওপেনার সৈকত আলি ৯১ বলে করেন ৬৭ রান।
দুই ওপেনার ছাড়া ইফতেখার হোসেন ইফতি (১৪) ও ওয়াসি সিদ্দিকী (১০) কেবল দুই অংকের ঘরে পৌঁছাতে পারেন। মঈন খান নেন ৩৪ রানে ৫ উইকেট।
এসকেডি/এমএমআর
What's Your Reaction?